হে প্রিয় স্বাধীনতা

স্বাধীনতা (মার্চ ২০২৬)

এই মেঘ এই রোদ্দুর
  • ৩৫
হাতে পতাকা, সবুজের বুকে লাল
হে স্বাধীনতা তোমাকে পেতে ঝরাতে হয়েছিল কত রক্ত
রক্ত ঝরিয়ে শেষে তোমায় পেলাম, থেকো চিরকাল
সাতই মার্চের তর্জনী উঁচু করা সেই ভাষণ;
বাঙালীদের মনে লড়াইয়ে ভিত গড়েছিল শক্ত।

হে প্রিয় স্বাধীনতা, তোমাকে হারাতে চাই না তাই
সেদিন নেতা মুজিবুর বজ্রকণ্ঠে দিয়েছিলেন ভাষণ
দেশ আমাদের চাই, স্বাধীনতাও চাই ,
আমরা তো চাইনি কেউ, অন্য কারো শাসন।

হে স্বাধীনতা তোমাকে পেতে গিয়ে শেষে
এলো পঁচিশে মার্চ কালো রাতি
আহা কত মেধাবীদের সেদিন
নিভেছিল জীবন বাতি।

হে আমার স্বাধীনতা তোমার জন্য
ধ'র্ষিতা হয়েছে কত নারী;
দেশটারে ছিঁড়ে ফূঁড়ে খেয়ে করতে চেয়েছিল শুকনো অরণ্য?
স্বাধীনতা তোমাকে পেতে কত যুবকের
ছাড়তে হয়েছিল বাড়ী।

হে প্রিয় স্বাধীনতা, তোমাকে পেতে শেষে
লক্ষ বাঙালী দিয়েছিল প্রাণ
তুমি এসেছিলে রক্তের বিনিময়ে হেসে হেসে
তোমাকে পেয়েও ভাবি তুমি কী স্বাধীন;
এর উত্তর জানতে প্রাণ আনচান।

হে আমার স্বাধীনতা, তোমাকে পাওয়ার আশায়
কত মায়ের বুক হয়েছিল খালি;
তোমাকে অর্জন করতে সেদিন অস্ত্র নিয়েছিল হাতে
কামার কুমার জেলে অথবা চাষায়;
তুমি কী এখন স্বাধীনই আছো?
স্বাধীনতা মানেই কী চোরাবালি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Jamal Uddin Ahmed স্বাধীনতা সহজ শব্দ। কিন্তু তার মানে খুবই কঠিন। অনেক শুভেচ্ছা।
মাহাবুব হাসান "তুমি কী এখন স্বাধীনই আছো?" কঠিন প্রশ্ন! উত্তর দেবে কে?
বিষণ্ন সুমন স্বাধীনতাকে নিয়ে মিস্টি একটা কবিতা পড়লাম। অনেক ধন্যবাদ তোমাকে।
এম. আব্দুল কাইয়ুম তুমি কী এখন স্বাধীনই আছো? স্বাধীনতা মানেই কী চোরাবালি। ধন্যবাদ কবিতে সুন্দর কবিতা লেখার জন্য।
মোঃ মাইদুল সরকার হে আমার স্বাধীনতা, তোমাকে পাওয়ার আশায় কত মায়ের বুক হয়েছিল খালি; তোমাকে অর্জন করতে সেদিন অস্ত্র নিয়েছিল হাতে কামার কুমার জেলে অথবা চাষায়; খুব ভালো লাগলো।
ধন্যবাদ মাইদুল ভাইয়া। ভালো থাকুন

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

হাতে পতাকা, সবুজের বুকে লাল হে স্বাধীনতা তোমাকে পেতে ঝরাতে হয়েছিল কত রক্ত

০১ মার্চ - ২০১১ গল্প/কবিতা: ১৭১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬