মন ভালো নেই, মনটা তবু হাওয়ায় দোলে নদীর বুকে বৃষ্টি দানা তুফান তোলে। বর্ষা মেঘের ছায়ায় ছায়ায় মনটা ঘোরে মন ভালো নেই, মনটা আমি দিলাম তোরে। তোর ছোঁয়াতে এ মন ঝরুক বৃষ্টি হয়ে পাহাড় বেয়ে নামুক ধরায় পাহাড় ক্ষয়ে।
মন ভালো নেই, মন ভালো নেই, মন ভালো নেই বেয়াড়া মন তুলে দিলাম তোর হাতে যেই - তোর চোখে চোখ রেখেই এ মন পড়লো নুয়ে বৃষ্টি হয়ে ঝরলো আমার ঊষর ভূঁইয়ে। পদ্ম ফুলের পরাগ মেখে, তোর হাত ধরে মনটা আমার সকল ভালোয় উঠলো ভ'রে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।