প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
এসো বন্ধু হই
বন্ধু (জুলাই ২০১১)
দীপক সাহা
৬৯
0
৪৩৯
সজনের ডালে বসে এক পাখি
আমায় বলেছে ডেকে-
তুমি আছ এই মন জুড়ে তাই
সখা হলে আজ থেকে।
নরম আলো গায়ে মেখে বলে
গোলাপের কচি ডাল,
আজ থেকে তুমি বন্ধু আমার
মনে রবে চিরকাল।
মজা নদীটার ছোট এক মাছ
টুপ করে ভেসে ওঠে
আমায় বলে 'এসো হে বন্ধু'
হাসি মাখা ওই ঠোঁটে।
লতা ঝোপ ঝাড় কত সব প্রাণী
সকলেই ডেকে বলে-
সমব্যথী তুমি তাই আজ থেকে
আমাদের সখা হলে।
আমি শুধু এই মন প্রাণ দিয়ে
তাদের বেদনা শিখি
তাদের ভাষা অনুবাদ করে
ছড়া কবিতায় লিখি।
এসো হে সবার ভাষা শিখে নিই
এসো হাতে হাত ধরি
একে অপরের বন্ধু হয়েই
স্বর্গ রচনা করি।
০
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরো মন্তব্য দেখুন (
৬৯
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
তানভীর আহমেদ
খুব সুন্দর হয়েছে। অন্ত্যমিলে ক্ষেত্রে অসাধারণ। মাত্রা পতন নেই বললেই চলে। ভাব ও ভাষায় ভালোভাবেই উত্তীর্ণ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৩০ জুলাই, ২০১১
AMINA
অ-সা-ধা-র-ন !!! তাই অসাধারন নম্বর পেলেন।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৯ জুলাই, ২০১১
দীপক সাহা
রোহান শিহাব, অনুপ্রেরণা পেলাম। লেখাটি পড়ার জন্য ধন্যবাদ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৮ জুলাই, ২০১১
দীপক সাহা
সূর্যসেন রায় কালপলক, ছোট্ট বন্ধু তোমার কথা আমাকে উৎসাহিত করলো। ধন্যবাদ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৮ জুলাই, ২০১১
রোহান শিহাব
অসাধারণ একটা কবিতা । ছন্দের সুন্দর মিশেল কবিতাকে জাগিয়ে তুলেছে । পছন্দ করলাম ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৮ জুলাই, ২০১১
সূর্যসেন রায়
সহজ শব্দে ভাষায় কোন জটিলতা ছাড়াই কবিতাটি তে অনেক কিছু উঠে এসেছে ।ভাল লাগল....শুভ কামনা রইল....
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৭ জুলাই, ২০১১
দীপক সাহা
স্বপ্নীল, কবিতাটি পড়িবার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আরও ভলো করিবার নিরন্তর চেষ্টা করিতেছি। আপনাদের গঠনমূলক সমালোচনা নিশ্চয়ই আমার এই চেষ্টাকে সার্থক করিবে। আপনার মতামত আমাকে উৎসাহিত করিল।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৭ জুলাই, ২০১১
স্বপ্নীল
তরুতাজা কবিতা। পড়িয়া মন্দ লাগিল না। আরো ভালো করতে হবে(১)
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৭ জুলাই, ২০১১
দীপক সাহা
রওশন জাহান, আমার কবিতাটি পড়েছেন - খুব ভাল লাগছে। ধন্যবাদ ভাই।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৬ জুলাই, ২০১১
রওশন জাহান
সুন্দর লিখেছেন .
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৬ জুলাই, ২০১১
আরো মন্তব্য দেখুন (
৬৯
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
২৮ ফেব্রুয়ারী - ২০১১
গল্প/কবিতা: ১৯ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী