তোমরা শুধু বন্ধু চাও। তা এভাবেই হোক, আর ওভাবেই। হাসি,ঠাট্টা, প্রথম প্রেম, গান,গিটার,আড্ডা।
কিন্তু আমিতো আমারই বন্ধু। আমার এই বন্ধুটি মেতে ওঠে আমারই সাথে। ঘন রাতে আমাকে সে তার দুঃখের কথা শোনায়। শোনায় তার তিলে তিলে মরে যাবার ইতিহাস। শোনায় তার আসু সাফল্যের আশা। শোনায় অদৃশ্যের প্রতি বুকভরা ভালোবাসা।
সে কখনো বীর, কখনো ভীত। কখনো গতিময়, কখনো স্থীত।
তবুও সে-ই আমার একমাত্র বন্ধু, আমার প্রকৃত বন্ধু।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
তানভীর আহমেদ
খুব ভালো হয়েছে কবিতাটি। ভাব ও ভাষায় ব্যতিক্রম। কবিগুরুর ‘যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে .. ‘ এর সাথে মিল রয়েছে। দৃষ্টি আকর্ষণ : আসু=আশু।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।