প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
পূর্ণিমা
ভালবাসা (ফেব্রুয়ারী ২০১১)
মেঘ দূত
১৬
১
৩৫৩
নিকিয়ে উঠোন পরিপাটি করে সাজিয়ে রেখেছিনু
হাসনাহেনা, বেলফুল আর কতো যে ফুলের রেণু।
তুলে রেখেছিনু কতোনা যতনে, আসবিরে তুই বলে
শুকতারা আর অরুণিমা হয়ে, সেই পড়ন্ত বিকেলে।
রেখেছি গরিয়ে নিতল দিঘীর শীতল করা জল
টাপুর টুপুর চোখে যে তুই ভাস্বিরে নীল কমল।
গৃহকোণে মোর জ্বালিনি সেদিন তখনো সন্ধ্যা দীপ্
সাঁঝের মায়ায় পরাবোরে তোকে সন্ধ্যা তারার টিপ।
দু'হাত ভরিয়ে পরাবো তোকে রেশমী কাঁচের চুড়ি
আলতা, নূপুর, কাজল কতো কি কিনেছিনু ভূরিভূরি।
বাসন্তী রঙে রাঙাবোরে তোর শ্যামল কোমল দেহ
সেই কথা স্মরি বুকটায় আজো ভরে উঠে কত স্নেহ। ।
এলোচুলে তোর বাঁধিব খোপা, কিনিনি ক্লীপ ভূলে
স্বর্ণলতা তুলেছিনু তাই, সাজি ভরে ফুলে ফুলে।
মনে পড়ে সোনা? কতো কলতান, কত কথা দু'জনে
একই সুরে গান, বেঁধেছিনু প্রাণ, আরো কতো কি যে মনেমনে।
আজো কেন হায় মনে পড়ে যায় সেসব দিনের কথা
রিন্রিনে সুরে বুকের গভীরে বাজেরে এ কোন ব্যথা।
কোথা গেলি তুই, কোন বিজনেরে, কোন সে সুদূরে
তবু ক্ষণে ক্ষণে বেজে যাস মনে রবীন্দ্র সুরে ।
কাজল, শ্যামল, গভীর চোখের, খেয়ালী সোনা মেয়ে
ঘাসের গালিচা বিছিয়েছি আজো তোর পথ যে চেয়ে।
ফিরে আয় সোনা ফিরে আয় তুই লক্ষ্মী প্রতিমা
অভিমানী মন আজো কাঁদে হায় আমার 'পূর্ণিমা'।
১
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরো মন্তব্য দেখুন (
১৬
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
সুমন
সুন্দের
ভালো লেগেছে
ভালো লাগেনি
৭ দিন আগে
সূর্য N/A
খুভ সুন্ধর হয়েছে ....
ভালো লেগেছে
ভালো লাগেনি
৯ দিন আগে
Dubba
সুন্দর
ভালো লেগেছে
ভালো লাগেনি
৯ দিন আগে
সাইফুল
valoi to
ভালো লেগেছে
ভালো লাগেনি
১০ দিন আগে
মাহমুদা rahman
welcome everyone....golpo kobita......
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৪ দিন আগে
মাহমুদা rahman
welcome everyone....golpo kobita......
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৪ দিন আগে
সৌরভ Hasan
এ রকম লেখা চাই! Best of Luck!!!
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৫ দিন আগে
নষ্ট কবিতার একটি অংশ ( Nirob Ouhan Masum)
কি আর বলিব আমি তবুও Good good good
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৬ দিন আগে
বিষণ্ন সুমন
শুভকামনা রইলো
ভালো লেগেছে
ভালো লাগেনি
২০ দিন আগে
Nur Mohammad Sobuj
ভালো লেগেছে অনেক ধন্যবাদ
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৪ দিন আগে
আরো মন্তব্য দেখুন (
১৬
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
২০ জানুয়ারী - ২০১১
গল্প/কবিতা: ৫ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী