নববর্ষের প্রথম সকালে তোমার নিমন্ত্রণ

বিশ্বকাপ ক্রিকেট / নববর্ষ (এপ্রিল ২০১১)

Rakibul Haider
  • ২০
  • 0
  • ১৬০
তোমার ফেরার সময় হল কই,
আমি আজও সন্ধে নামলেই ছাদে বসে রই।
বহুদিন হল, তোমরা গিয়েছ চলে।
আমার দখিনের জানালা খোলা হয়নি কতকাল।
মাকড়সা সংসার পেতেছে জানালায়।
কত পোকামাকড়ের জীবন গেল,
আমি দুচোখ পেতে দেখেছি,
শুধু আমার যাওয়া হলনা।
আমি যে আজও তোমার নূপুরের শব্দ শোনার অপেক্ষায়।
নববর্ষের প্রথম সকালে, তুমি এস,
আমার প্রিয়, নীল শাড়িটা পরে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এস, এম, ফজলুল হাসান N/A ভালো হয়েছে ,ধন্যবাদ
ফাতেমা প্রমি N/A ভালই,মোটামুটি লাগলো....
সৌরভ শুভ (কৌশিক ) আমার প্রিয়, নীল শাড়িটা পরে। লিখত থাক রাকিবুল ,যেওনাকো ছেড়ে /
নাজমুল হাসান নিরো লেখার ঢং ভালো হয়েছে তবে গভীর কোন আবেগ বা গভীর কোন অর্থ প্রকাশ করেছে বলে মনে হয় নি।
ছায়া মানবী শুক্লা মোটামুটি ভালই লেগেছে ........আরো লিখুন .....আরো ভালো করবেন ........শুভ কামনা রইলো ........:)
Rakibul Haider সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।
বিন আরফান. N/A দোয়া করি সে ফিরে আসুক . চালিয়ে যান . শুভো কামনা রইল.
মেহেদী আল মাহমুদ পছন্দের প্রতিবেশী মনে হচ্ছে!
খোরশেদুল আলম আপনার লেখা খুব ভাল হয়েছে। পড়ে ভাল লাগল।

২১ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬