প্রশ্নের গিরিখাতে ঠেলে দিয়ে আমায়
সে যে থেকে থেকে কোথা হারিয়ে যায়?
কোথা থেকে ফেরে ফের নিয়ে একরাশ প্রশ্নের ভার?
নিরুত্তর সে প্রশ্নের ভারে আমি জেরবার।
তার ম্রিয়মান ছায়া, তার বিলীয়মান কায়া,
তার ক্ষণিকের ফেরা, তার আচানক হারা,
তার মায়াভরা চোখ, তার আবিষ্ট অন্তর্লোক-
খেয়ালের জাল ছেঁড়ে আঁখির পলক।
নিঃসঙ্গ পথিক আমি নিঃসীম বিরানপুরীর বাটে
নিরুত্তর প্রশ্নের বেসাতি করে ফিরি খেয়ালের হাটে-
সে কি মিছে মোহ? অলীকের পিছে অহেতুক ছুট?
মম বশ তার ইন্দ্রজালে? তার মদিরায় বুঁদ?
আবেগেরে শুধায় যুক্তি- কেন এ পথ চেয়ে থাকা?
গোঁজামিল দিয়ে পুরি আবেগের খেরোখাতা;
তবু রয়ে যায় প্রশ্নের লেশ-
শুরু কোথা থেকে? কোথা তার শেষ?
অন্ধের মতো পিছু ধাই তার,
বেলাশেষে সমাপ্তি মেলে সূচনায়-
ঘুরে মরি কালের অনন্ত গোলকধাঁধায়,
শেষ নেই বুঝি এ অভিযাত্রার!
আঁধারে কান পেতে শুনি তার বিচ্ছিন্ন বিলাপ;
অথচ যে পথে সে হেঁটে গেছে সেথা নেই কোনো পদছাপ!
সে কি তবে মোর দৃষ্টির ভ্রম? কল্প-স্বর্গবাস?
নাকি আমি তার নিছক ভ্রান্তিবিলাস?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মেহেদী মারুফ
এবারের পর্বের জমাকৃত কবিতার বেশিরভাগই যেন মন স্পর্শ করে যাচ্ছে। তার মধ্যে আপনার লেখাটা অন্যতম!! আপনার লেখাগুলো আমি বেশ ধীরে সুস্থে সময় হাতে নিয়ে পড়ি। যাতে কোন অংশে পড়ার ঘাটতি না থেকে যায়। আপনার লেখা গল্পটাও হাতে সময় নিয়ে পড়বো আশাকরি। শুভ কামনা প্রিয় মাহাবুব ভাই
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
রহস্যময় নারীর উপাখ্যান এই কবিতা
৩০ সেপ্টেম্বর - ২০২৩
গল্প/কবিতা:
৫৫ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।