স্বাধীনতা মানে

স্বাধীনতা (মার্চ ২০২৬)

মাহাবুব হাসান
  • ৪২
স্বাধীনতা মানে সব বাধা ভাঙা তারুণ্য দুর্জয়,
ব্যর্থতা-বাঁধ গুঁড়িয়ে মানব প্রাণের আত্মজয়।

স্বাধীনতা গড়ে সাহসিক প্রাণ, দ্বিধাহীন নির্ভয়;
ভয়ের দুর্গ ভাঙতে জোগায় অফুরান প্রত্যয়।

স্বাধীনতা মানে মাথা উঁচাবার যোগ্যতার সৃজন;
মেধা বিকাশের সমূহ প্রয়াসে সাফল্য অর্জন।

স্বাধীনতা মানে হার না মানা মানসিকতারে লালন;
সকল কঠিন বাধার দেয়াল দৃপ্ত পদেতে দলন।

স্বাধীনতা মানে নেতি-জট হতে মনেরে মুক্ত করা,
জাগতিক সব সাফল্য দেয় স্বাধীন জনেরে ধরা।

স্বাধীনতা হলো নিজের জীবন নিজেই গড়ার নাম,
মহৎ লক্ষ্য হাসিল যাহাতে ঝরায়ে রক্ত ঘাম।

স্বাধীন প্রয়াসে নির্মিত হয় মহাসাফল্য গাঁথা,
যেই সফলতা মানবেরে দানে কালে কালে অমরতা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Jamal Uddin Ahmed স্বাধীনতার বিস্তারিত সংজ্ঞা! বেশ ভাল লাগলো।
আমার শব্দভাণ্ডার খুব একটা রিচ না। এই শব্দভাণ্ডার নিয়ে কবিতা লেখা অল্প পুঁজিতে ব্যবসায় নামার মতো। এই ক্ষুদ্র প্রয়াসটুকু যে আপনার মতো উঁচুদরের কবির ভালো লেগেছে এতেই আমি উৎফুল্ল। ধন্যবাদ!
এই মেঘ এই রোদ্দুর সুন্দর হয়েছে কবিতা। আমার পাতায় আসবেন কিন্তু
ধন্যবাদ! জ্বি যাব ইনশা'আল্লাহ
ফয়জুল মহী বাহ্ বেশ অসাধারণ লিখেছেন

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

স্বাধীনতার কিছু অর্থ উদ্ধারের প্রয়াস করা হয়েছে ছন্দে ছন্দে।

৩০ সেপ্টেম্বর - ২০২৩ গল্প/কবিতা: ৫৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬