হে রুদ্রাণী!
সবই তো ভেঙে গুঁড়িয়ে উড়িয়ে দিলে;
পারতে না ভেঙে দিতে মকসুদের দুঃখের অট্টালিকা?
পারতে না গুঁড়িয়ে দিতে রক্তচোষা মশকের মচ্ছব?
পারতে না উড়িয়ে নিতে সভ্যতার জঞ্জাল?
রুদ্রাণী হে!
মানুষের শ্রেষ্ঠত্বের কাছে তুমি কোন ছার!
তুমি এসে আবারো ভেঙে দেবে জেনেও
মকসুদেরা মচকানো মেরুদণ্ড সোজা করে দাঁড়ায়।
ফিবছর।
ঘামের সুতোয় জোড়া দেয় স্বপ্নের ছিন্ন পাল;
গলুয়ের ফুটো ঢাকে আশার পলেস্তরায়।
তছনছ জীবনটাকে তুলে ধরে জীর্ণ মাস্তুলে
আবারো ঘূর্ণিঝড় আসবে জেনেও।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
ঘূর্ণিঝড়ের অনেক শক্তি। কিন্তু মানুষের শক্তিমত্তার কাছে সে কোন ছার! তাইত ফিবছর উপকূলবর্তী হাজারো মানুষের সবকিছু কেড়ে নেয়ার পরও তারা নতুন করে শুরু করতে পারে, যদিও জানে সাজানো এই নতুন সংসার আরেক ঘূর্ণিঝড় এসে তছনছ করে দেবে।
৩০ সেপ্টেম্বর - ২০২৩
গল্প/কবিতা:
৫৩ টি
সমন্বিত স্কোর
৪.৪৫
বিচারক স্কোরঃ ১.৪৫ / ৭.০পাঠক স্কোরঃ ৩ / ৩.০
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।