খাপছাড়া জীবন

স্বপ্ন (জানুয়ারী ২০২৩)

Kashbo Jannat
  • 0
  • ২৬৮
ভেঙে যাচ্ছে দিনক্ষন, ভেঙে যাচ্ছে সময়ের পেন্ডুলাম
কোথায় যাবে, সমস্ত পথের কাঁটা, তাবৎ মানুষ এখন অন্ধ
আকাশ ঝাঁপিয়ে মেঘ নামে, বৃষ্টির তোড়ে সব খানখান
তুমি আর আমি তবু বেঁচে আছি, তারপরও সমস্ত পথ বন্ধ
দিক ছাড়া মানুষ কোথায় যাচ্ছে এলোমেলো,
নদীহীন জীবনে পানি নেই একবিন্দু
কোথায় যাবে সামনের পথ ধরে
নক্ষত্র গেছে মরে তৃতীয়া রাত্রে
তারপরও সময়ের কাছে বন্ধি আমরা,
ভাঙা ডিঙিনৌকা নিয়ে পারাপারে জীবন অতিবাহিত করি
জীবন যেন খাপছাড়া আরেক তলোয়ার...
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নূসরাত জাহান ঊর্মি খুব সুন্দর লেগেছে আপনার লেখা। চোখের সামনে বিভীষিকাময় অসহায় সিনারিও ভেসে উঠছিলো বারেবারে। ভোট দিয়ে গেলাম। শুভকামনা রইলো।
ফয়জুল মহী নান্দনিক একটি রচনা প্রিয় মুগ্ধতা অনেক।
Dipok Kumar Bhadra খুব সুন্দর লিখেছেন । ভোট দিলাম।

০৭ জুলাই - ২০২২ গল্প/কবিতা: ৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "বাবা”
কবিতার বিষয় "বাবা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মে,২০২৬