পালিয়ে যাই

ভয় (সেপ্টেম্বর ২০২১)

সজল কুমার মাইতি
  • 0
  • ১৪৩
আকাশে বাতাসে ভয়ের আতঙ্ক
মাটি আজ রক্তে লাল।
নগর নগরী এখন জনশূন্য
চরে বেড়ায় কুকুর শেয়াল।
প্রান ভয়ে ভীত সন্ত্রস্ত মানুষের দল
শাসকের রোষানলে দেশত্যাগের ঢল।
ঘর বাড়ি টাকাকড়ি সব আসক্তি মুক্তি
জান বাজি তবু বিমানের চাকা সম্বল।
নাই পশু ভেদাভেদ পদপিষ্ট করে কে আজ
আগে আমা যেতে হবে পড়ুক মাথায় বাজ।
পথের মাঝে ক্রেটের মধ্যে দুগ্ধপোষ্য শিশু হায়
মা বাবা তার দেশত্যাগী নাই কোনো লাজ।
আকাশ বাতাস ঘন কালো শ্মশানের নীরবতা করে বিরাজ
শাসনের তান্ডব লীলায় স্বদেশ মাতৃকা আঁধারে ঢেকেছে আজ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Omor Faruk ভালো হয়েছে
ভালো লাগেনি ১ সেপ্টেম্বর, ২০২১
অনেক ধন্যবাদ। আপনাদের উৎসাহ আমার সৃষ্টির সম্বল। ভাল থাকবেন।
ভালো লাগেনি ৩ সেপ্টেম্বর, ২০২১

১৯ জুন - ২০২১ গল্প/কবিতা: ২৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্বাধীনতা”
কবিতার বিষয় "স্বাধীনতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারী,২০২৬