যেদিন প্রথম সেদিন বৃষ্টি

বৃষ্টি ও বিরহ (আগষ্ট ২০২১)

shhira
  • 0
  • ২২৬
আমার সকল কষ্ট সবই যেন বৃষ্টিকে ঘিরেই,
যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম-
সেদিন বৃষ্টি ছিল,
যেদিন প্রথম ভালবাসার কথা বলেছিলাম-
সেদিনও বৃষ্টি ছিল।
যেদিন প্রথম তুমি আমার কাছে এসেছিলে-
সেদিনও বৃষ্টি ছিল।
যেদিন প্রথম অভিমান করেছিলে -
সেদিনও বৃষ্টি ছিল।
যেদিন আমার কাছ থেকে দূরে চলে গেছ-
সেদিনও বৃষ্টি ছিল।
যেদিন তুমি আমায় রেখে অন্যের ঘরে গেছ-
সেদিনও বৃষ্টি ছিল।
আজও অঝর ধারায় বৃষ্টি ঝরছে-
আমার বুকে শুরু হয়েছে বজ্রপাত।
তুমি কি ভাবছ আমার কথা--??
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়জুল মহী অসামান্য সুন্দর একটা লেখা। একরাশ মুগ্ধতা শুভেচ্ছা জানবেন I

১৮ জুন - ২০২১ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬