প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
সান্ধ্যকালীন বরষায়
বৃষ্টি ও প্রেম (অক্টোবর ২০২২)
romiobaidya
৪
১
১৩১
আজি সন্ধ্যার বরিষণে সখা
খেয়ালি ধেয়ানে মনের গোপনে তোমায় চাই।
আসো কিনা আসো তবু তোমারই
আশায় আশায় বর্ষামুখর কাল কাটাই।
রিমঝিম এই রুপালি ধারায়
শিহরিয়ে জাগে তনু-মন-প্রাণ পরম সুখে।
ঝরঝরঝর ঝরে অবিরাম
অপলক আঁখি চেয়ে চেয়ে থাকি নভোভিমুখে।
ঘোলাটে আকাশ গোলকীয় তল
ঘনছায়াসম, সাদাকালো ভাসা মেঘ বিহীন।
বাতাসে উড়িছে কুয়াশার মত
কিছু ফোঁটা স্থূল, নজর এড়ানো ক্ষমতাহীন।
পিচঢালা পথে নূপুরের ধ্বনি
সুর তোলে কানে- যেন পরিচিত সে পদ ধ্বনি।
এরে আমি চিনি বহুযুগ ধরে
এর তরে আমি চকিত নয়নে স্বপন বুনি।
স্নিগ্ধ পরশে ধুলোবালি ধুয়ে
সজীব সতেজ গাছের পাতারা আন্দোলিত;
অযাচিত ভারমুক্ত শাখারা
নিবিড় শান্তি চারিপাশে যেন ধীরে ব্যাপিত।
সান্ধ্যকালীন বরষায় ওগো
তব অনুভব আমাকে ভুলায় বাস্তবতা,
অবশ চেতনে ও অবচেতনে
মিশে থাকি আর ভাঙি নি'সঙ্গ নির্মমতা।
১
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Dipok Kumar Bhadra
সূনিপূণ হাতের ছোঁয়া ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
৩০ অক্টোবর, ২০২২
মাসুম পান্থ
চমৎকার খুব ভালো লাগল কবি
ভালো লেগেছে
ভালো লাগেনি
৮ অক্টোবর, ২০২২
অসম রাজ
ভালো লাগলো
ভালো লেগেছে
ভালো লাগেনি
৬ অক্টোবর, ২০২২
ফয়জুল মহী
আমাকে রোমাঞ্চিত করলো লেখা । মাধুর্যমণ্ডিত ও সুপ্রসন্ন লেখনী ।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২ অক্টোবর, ২০২২
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
২১ অক্টোবর - ২০২০
গল্প/কবিতা: ১৬ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী