পাখির পালকের মত বিছিয়ে আছে ঘাস
এখানে সূর্য রাখে তার উদয়ের ইতিহাস
এখানে একাত্তরে ফুটেছিল রক্তের অজস্র ফুল
পাক হানাদাররা দিয়েছিল ভুলের মাশুল
এ ময়দানে একদা ছিল মৃত্যুর ফাঁদ
এখানে হাওয়ায় মিশে গেছে শেষ আর্তনাদ।
পাখির পালকের মত নিবির হয়ে আছে ঘাস
সেখানে পড়েছিল বীর শহীদের শত শত লাশ
এখানে একদিন থেমেছিল প্রাণের স্পন্ধন
এখানে এখন বসতি বালবাসার বন্ধন
যে জনপদে ছিল আতঙ্ক আর ত্রাস
সেথায় এলো মুক্তি আর বিজয়ের উল্লাস।
নীলিমায় আজ বাংলার উজ্জল মুখ
আমরা বাংলার বাঙ্গালি গর্বে ভরে বুক
ভোর হলে শেষ হয় অন্ধকার রাতি
বিশ্ব মাঝে আমরা হার না মানা জাতি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা
ব্যাখ্যায় লেখকের বক্তব্য
অগনিত মানুষের জীবন, রক্ত, ত্যাগ ও সম্ভ্রমের বিনিময়ে আমরা পেয়েছি দেশ, বাংলাদেশ। এদেশ আমার -আমাদের আর বিশ্ব মাঝে আমরা এখন হার না মানা জাতি।
২৪ আগষ্ট - ২০২০
গল্প/কবিতা:
১২৮ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।