আহবান

প্রত্যাশা (আগষ্ট ২০২০)

Md. Shahnawaj Kamal
  • ২৪০
একদিন কেটে যাবে সহসাই এই ক্রান্তির ঘোর,
অমানিশা কেটে আসবেই জানি রাঙা অরুণের ভোর।
ধুয়ে-মুছে সাফ হয়ে যাবে সব শতকের জঞ্জাল,
দুঃখের তিমির ভেদ করে ফুটে উঠবে সুখের কাল।
হতাশা, গ্লানি মুছবেই জানি তোর পদসম্ভারে,
যুগে-যুগে, কালে-কালে তাই তোরে ডেকেছিরে বারেবারে।
জীর্ণ-শীর্ণ, পূরাতন আমি ব্যর্থ হয়েছি বলে,
গুরুভার যত ছিলরে আমার, তোকে দিয়েছি তা তুলে।
আমার এই দেহে, আর এই প্রাণে,
উইপোকা শয্যা রচিছে যতনে,
তুইতো নবীন, ওরে পাপহীন, নেই জানি তোর শঙ্কা,
তোর জোড়া হাতে উঠুক বেজে সত্যের নবডঙ্কা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ মাইদুল সরকার আসুক সেই শুভ দিন। ++++
ভালো লাগেনি ২৫ জানুয়ারী, ২০২১
ফয়জুল মহী মনোমুগ্ধকর কথামালায় প্রতিশ্রুতিশীল লেখা । কোমল পরশে শ্রুতিমধুর  চয়ন।
পাঠকের সুচিন্তিত মতামতই লেখকের প্রেরণার উৎস। ধন্যবাদ আপনাকে।

১৮ জুলাই - ২০২০ গল্প/কবিতা: ৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৬