নতুন জীবন

নতুন (এপ্রিল ২০১২)

সুমননাহার (সুমি )
  • ২৯
  • ১৭
তুমি আমার নতুন ছন্দ,
নতুন একটি গানের সুর।
তুমি আমার নতুন সূর্য্য
নতুন একটি দিনের আলো।

তুমি আমার নতুন চাঁদ,
নতুন একটি রাতের পূর্ণিমা।
তুমি আমার নতুন সকাল,
নতুন একটি শিশির কণা।

তুমি আমার নতুন শক্তি,
নতুন একটি চলার প্রেরণা।
তুমি আমার নতুন জীবন,
নতুন একটি চলার সূচনা।

তুমি আমার নতুন বছর,
নতুন একটি বৈশাখী ঝড়হাওয়া।
তুমি আমার দক্ষীণা জানালা,
নতুন একটি শীতল ছাঁয়া।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
পলাশ কবির ভালো ছড়া তবে নতুন শব্দটা বেশি হয়ে গেছে ।
বিষণ্ন সুমন সুন্দর মিস্টি একটা কবিতা । অনেক ভালো লাগলো ।
সুমননাহার (সুমি ) সবাইকে অনেক ধন্যবাদ আমার কবিতা পরার জন্য.
সালেহ মাহমুদ সুন্দর কবিতা, বেশ ভালো লাগলো।
আরমান হায়দার চমৎকার কবিতা । খুব ভাল লাগল।
শেখ একেএম জাকারিয়া ভাললাগল।শুভকামনা।
রওশন জাহান বেশ সুন্দর কবিতা.
আহমেদ সাবের বাহ! দারুণ মিষ্টি একটা কবিতা।
ভাইয়া মিষ্টি কিনা জানিনা তবে আপনি পড়েছেন এটাই আমার অনেক বড় পাওযা.ধন্যবাদ আপনাকে,দওয়া করবেন আমার জন্য.

২০ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ২৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬