অসহায় প্রকৃতি

কষ্ট (জুন ২০২০)

Gokulray
  • ২৭০
ওই ফুলটা আমার,ওই ফলটাও
আসলেই কী আমার?
নাকি ওই ফুলটা, ওই ফলটা প্রকৃতির।
প্রকৃতি কখনো বলেনি,
নিওনা ওই ফুলটা বা ফলটা।

এই আকাশ, এই বাতাস, এই মাটি
কী দেয়নি এই প্রকৃতি?
আমাদের শ্বাসের জন্য অক্সিজেন প্রয়োজন ,
দিয়েছে।

খাদ্যের প্রয়োজন, দিয়েছে
ভালোবাসার জন্য নাকি গোলাপ,
পেয়েছি।

আর কী কী চাই?
যা দিতে পারেনি এই প্রকৃতি।
প্রকৃতিকে আমরা কী দিয়েছি?

কার্বন ডাই-অক্সাইড, কার্বন মনোক্সাইড,
গ্রীনহাউজ গ্যাস, আরও অনেক?
প্রকৃতি তবুও ছাড়েনি আমাদের,
হয়েছে অসহায়।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

০১ মে - ২০২০ গল্প/কবিতা: ৪ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬