বিষাক্ত নাগিণীর দংশনের আগে ফোঁস ফোঁস আওয়াজ বড় বেমানান লাগে । চলমান রবি মধ্যগগনে উত্তপ্ত হওয়ার আগে ধীরে ধীরে অধীর হয় প্রখরতার আক্রোশে । সময়ের বহমান ধারা ইশারা পাবার আগে ক্ষতচিহ্ন এঁকে দেয় নিয়তীর নির্মম হাসি হেসে । রুপসীর রুপের বাহার বিদায় নেয়ার আগে আবেগী মনে প্রেম-শিহরণ জাগে নবরুপে । অন্তরের ভাঁজে ভাঁজে হিংসা জাগার আগে ঈর্ষার সুর দোলা দিয়ে যায় অজানা অনুরাগে ।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
নাইম ইসলাম
কবিতাটা আরো লিখে যেতে পারতেন। যেভাবে উপমার ধারাবাহিকতা এঁকেছেন, কবিতার অপূর্ণতার কারণে পাঠকদের একটা অতৃপ্ততা থেকে যাওয়াটাই স্বাভাবিক! ছোট হলেও কবিতার বিষয়বস্তু এবং গাঁথুনী আসাধারণ!
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।