অহংকার

অসহায়ত্ব (মে ২০২০)

Hasna Hena
  • ২৯৮

ধীমান দূরদর্শী মানব সৃষ্টির
শ্রেষ্ঠত্বের বড়ই অহংকার,
ইহকাল পরকাল ব্যাপিয়া
এ মনুষের বোধের বিস্তার।

আসমান, জমিন গ্রহ,নক্ষত্র
খুঁজিয়া আনে সত্য যত,
অজানারে করিয়া জয়
অধীন করিল শক্তি কত।

সহজ করিতে ক্ষণিক জীবন
গড়েছে নব নব হাতিয়ার,
উৎকর্ষ জীবন যাপনের
যেন আজ মানুষ দাবীদার।

সেই সাথে মানুষের বোধে
নিয়েছে ঠাঁই বিশ্বাস কত,
ধর্ম,বর্ণ,জাতি ভেদ, হিংসা;
মানবতা তাই মরে অবিরত।

বেহেস্ত দোজখ চেতনায় রাখি
কাড়ে অপরের অধিকার,
বিধাতার বাণী বোধে নেই কারো
করে মন চায়; যা করিবার।



পাপ-পূণ্য গণ্য হয় বিশ্বাস ভেদে
কেবলই সত্য কাঁদিয়া মরে,
অসহায় মানুষ এ জগতে কত
অহংবোধে বুঝিতে না পারে।

শ্রেষ্ঠ মানুষের চারপাশে মৃত্যু ফাঁদ
অসহায়ত্ব হায়! তার পদে পদে,
যাহারে করেছে অতি তুচ্ছ জ্ঞান,
জীবনের যবনিকা তার ফাঁদে।

মানুষ অসহায় মানুষের কাছে
এযে নির্মম সত্য অতি,
অবশেষে কাড়ে সব ধীরে ধীরে
সময়ের অবাধ্য অবাধ গতি।





আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়জুল মহী মনোমুগ্ধকর লিখনী, ভালো লাগলো। সবাইকে নিয়ে এই মহামারীতে সাবধানে থাকবেন ও ভালো থাকবেন। শুভকামনা প্রিয়।

১৭ এপ্রিল - ২০২০ গল্প/কবিতা: ২ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬