আমার মুখের ভাষার জন্য কত ভাই দিল প্রাণ, তাদের বুকের তাজা রক্তের এখনও পাই যে ঘ্রাণ। দুঃখ-সুখের রং দিয়ে লাল-সবুজ আঁকা ত্রিশ লক্ষ প্রাণের দামে আমার পতাকা। আমার জন্য আকাশ জুড়ে সাদা পায়রা উড়ে, স্বাধীনচেতনা শহীদেরা রইলে কেন দুরে? মাঠ ভরা ঐ সবুজ ডগায় বাতাস ধরা পড়ে, তেমনি তোমার শহীদেরা রইলে হৃদয় ঘরে। আমার মাথা উঁচু এখন বুকে আছে বল মায়ের ভাষায় বলব কথা খুশির টলমল স্বাধীনতা স্বাদ পেয়ে আজ বাজলো প্রাণের সুর আনন্দে যে উঠলো মেতে নিকট এবং দূর। আমার জন্য এত কিছু কি ভাবে ঘুমাই আর দ্বার খুল মা, স্বাধীনতায় হবো একাকার।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।