হৃদয়ের রক্তক্ষরণ

বন্ধুত্ব (অক্টোবর ২০২১)

ইউসুফ মানসুর
  • 0
  • 0
  • ১১৩৭
এ বেলা ফুরাবার কথা ছিল না
কিন্তু ফুরিয়ে গেলো!
এভাবে চলে যাওয়ার স্বপ্ন ছিলো না
কিন্তু চলে যেতে হলো!

এভাবে যাওয়ার কথা আমি কখনো চিন্তাই করতে পারিনি
এভাবে বিদায় নিতে হবে কোনো গোধূলি বেলাতেই ভাবিনি।

বেলা ফুরাবে, জানতাম।
বেলা ফুরায়, জানি।
কিন্তু এভাবে বেলা ফুরাবে কল্পনাও করিনি।
বেলা যে এভাবে শেষ হয়; জানা ছিলো না।

চোখের রক্তক্ষরণ
হৃদয়ের আত্ব-দহন
এসব শব্দ জানতাম।
কিন্তু এর গভীর মর্ম অনুভবে ছিলো না কখনো।

এখন আমার চোখের রক্তক্ষরণে প্রশান্ত মহাসাগরও লাল হয়ে যাবে।
আমার হৃদয়ের দহন জ্বালায় পাহাড় পুড়ে ছাই হয়ে যাবে।

প্রশান্ত মহাসাগরের লাল হওয়া আমার হৃদয়ের রক্তক্ষরণে
পাহাড় পুড়ে ছাই হওয়া আমার অন্তরের দহন জ্বালায়
সব সবই আমি মেনে নিয়েও যদি এমন হতো!
বেলা যদি না ফুরাতো!
যদি বেলা শেষ না হতো!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

বিদায় মূহুর্তে যেই শূন্যতা কাজ করে....

০৩ সেপ্টেম্বর - ২০১৯ গল্প/কবিতা: ২০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬