প্রেমের মহাকাল

ভালোবাসার গল্প (ফেব্রুয়ারী ২০২০)

সাইদ খোকন নাজিরী
  • ২০৯
প্রেমের কারনে সূর্য ওঠে সূর্য ডুবে
পাখিরা গান গায় বাগানে ফুল ফোটে
স্রষ্টার সাথে সৃষ্টির প্রেম,রাতের সাথে দিনের
এ পবিত্র প্রেমের আজ বড়ই আকাল
বিশ্ব জুড়ে চলছে এখন প্রেমের মহাকাল!

মাই ডার্লিং আই লাভ ইউ-নিতে পার ইন্টারভিউ
তুমিই প্রথম এবং শেষ প্রেম মাই সুইট
তোমায় না পেলে করব যে সুইসাইড
রমরমা চলছে এ কমন ডায়লগ আজকাল
বিশ্ব জুড়ে চলছে এখন প্রেমের মহাকাল!

ফেসবুক ইন্টারনেট হ্যান্ডফোন-করেছে আলিঙ্গন
ধুম ধারাক্কা বেচাকেনা চলছে প্রেমের মার্কেটে
রঙ্গীন কাঁচের চশমাওয়ালী পড়ছে সবার টার্গেটে
প্রেম-প্রীতির বেড়াজালে দুনিয়াটা টালমাটাল
বিশ্ব জুড়ে চলছে এখন প্রেমের মহাকাল!

কপি হাউজ চাইনিজে-গার্ডেন আর বীচে
ধানমন্ডি গুলশান লেকে-বিনোদনের নামে
অর্ধনগ্ন বৈচিত্র পোশাকে-পার্লারের সাজে
আনন্দ উল্লাসে মুখরিত সকাল-বিকাল
বিশ্ব জুড়ে চলছে এখন প্রেমের মহাকাল!

বসের কাঁধে হেলে-প্রেমের ফাঁদে ফেলে
নিতে নিজের প্রোমোশন চলছে অভিনব এই এ্যাকশন
রীতি-নীতির কেউ আর ধার ধরেনা
যুগের সাথে তাল মিলাতে ফেলছে এমন প্রেমের জাল
বিশ্ব জুড়ে চলছে এখন প্রেমের মহাকাল!

ধর্ম কর্ম বর্ণ জাত এসব নাকি ফালতু প্রবাদ
একদিনের প্রেমবৈরাগী বাসর গড়ে খুঁজে বেড়ায় প্রেমের স্বাদ
এরাই নাকি যুগের লাইলী-মজনু-শিরি-ফরহাদ
করেনা যাচাই-বাছাই প্রেম ভেজাল না নির্ভেজাল
বিশ্ব জুড়ে চলছে এখন প্রেমের মহাকাল!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়সল সৈয়দ পড়ে ভাল লাগলো। প্রত্যাশা রইল ভালো থাকার।
ভালো লাগেনি ২৪ ফেব্রুয়ারী, ২০২০
ফয়জুল মহী বাহ্ দারুণ প্রকাশ
শুভেচ্ছা প্রিয় কবি।ভাল থাকুন বরাবর।
গোলাপ মিয়া অসাধারণ লাগল প্রিয়। ভোট রইল। আমার গল্প কবিতায় আপনাকে আমন্ত্রণ।
অভিনন্দন প্রিয় কবি। ভাল থাকুন।শুভ কামনা রইল।
গোলাপ মিয়া অসাধারণ লাগল প্রিয়। ভোট রইল। আমার গল্প কবিতায় আপনাকে আমন্ত্রণ।
অভিনন্দন প্রিয় কবি। ভাল থাকুন।শুভ কামনা রইল।
এম নাজমুল হাসান অনন্য কাব্যিক উপহার, মুগ্ধ হলাম পাঠে। ভোট রইলো এবং পাতায় আমন্ত্রণ
অভিনন্দন প্রিয় কবি। ভাল থাকুন।শুভ কামনা রইল।
মোঃ মোখলেছুর রহমান বিশ্ব জুড়ে চলছে এখন প্রেমের মহাকাল। দারুন দ্যোতনা দিয়েছে কবিতায়। শুভ কামনা কবির জন্য।
অভিনন্দন প্রিয় কবি। ভাল থাকুন।শুভ কামনা রইল।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

প্রেমের মহাকাল কবিতায় আজকালকার ছেলেমেয়েদের প্রেম নিয়ে উদ্ধিগ্নতা প্রকাশ করেছেন।কবির মতে বিশ্ব জুড়ে এ ধরণের প্রেমের ঢোল বাজছে এখন।

১৭ এপ্রিল - ২০১৯ গল্প/কবিতা: ১৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

প্রতি মাসেই পুরস্কার

বিচারক ও পাঠকদের ভোটে সেরা ৩টি গল্প ও ৩টি কবিতা পুরস্কার পাবে।

লেখা প্রতিযোগিতায় আপনিও লিখুন

  • প্রথম পুরস্কার ১৫০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • দ্বিতীয় পুরস্কার ১০০০ টাকার প্রাইজ বন্ড এবং সনদপত্র।
  • তৃতীয় পুরস্কার সনদপত্র।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্বাধীনতা”
কবিতার বিষয় "স্বাধীনতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারী,২০২৬