আমার বাবা ( বাজান)

বাবারা এমনই হয় (জুন ২০১৯)

আশরাফুল আলম
মোট ভোট প্রাপ্ত পয়েন্ট
  • ১৬
  • ২৪৩
তুমি আমায় শিক্ষা দিলে।
ধরনী কারে বলে।

শক্ত মাটি তপ্ত হলে।
উঠিয়ে নিতে কোলে।

প্রথম যে দিন হাত ধরে।
থপাস থপাস পাঁ।

হেটেছিলাম তোমার সাথে।
আদুল আমার গা।

ভাঙ্গা ভাঙ্গা ভাবে যেই,
হাজার কথা বলি।

সারা দিনের ক্লান্তিটা।
গিয়েছ তুমি ভুলি।

আমায় তুমি করতে বড়।
ঘুম জেগেছ রাতে।


ভোর বেলা লাঙ্গলকাধে।
ফোসকা পরা হাতে।

আমায় তুমি পরতে দিতে,
নতুন জামা- জুতা।


তোমার জামা সেলাই করা।
নানা রকম সুতা।

মানিক তোমার বড় হবে।
চোখে স্বপ্ন ছিলো কত।

সেই কামনায় বোঝা কাধে।
পথ হাটতে শত।

বাবারা সব আজব প্রানী।
ত্যাগের অন্য নাম।


বৃষ্টিতে তার ভিজে যে গা।
রোদে শুকায় চাম।


সারা জীবন দিয়েই গেলে,
পেয়ছিলে কিছু কি?


মোর গার চামে সে পরলে,
জুতা - তা শোধিবে কি?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ফয়জুল মহী সহজ, সুন্দর ও সাবলীল লেখনী।
ভালো লাগেনি ২২ জানুয়ারী, ২০২০
ইউসুফ মানসুর ভালো লাগলো। খুব।
মোহাম্মদ তামিম হোসেন আন্তরিক অভিনন্দন রইল লেখক আপনার জন্য।
নাজমুছ - ছায়াদাত ( সবুজ ) অনেক চমৎকার লেখা, পড়ে গা শিউরে উঠলো, অনেক অনেক অভিনন্দন প্রিয় লেখক।
আশরাফুল আলম সকল বন্ধু সম প্রিয় কবিদের ধন্যবাদ।আপনাদের মন্তব্যও উৎসাহ আমার প্রেরনার উৎস।
ফাহমিদা বারী নতুন বিজয়ীকে আন্তরিক অভিনন্দন।
Jamal Uddin Ahmed অভিনন্দন কবি।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

কবিতাটি বাবার সমন্ধে লেখা হয়েছে।

১৯ ডিসেম্বর - ২০১৮ গল্প/কবিতা: ২৭ টি

সমন্বিত স্কোর

বিচারক স্কোরঃ ৩.৫ / ৭.০ পাঠক স্কোরঃ ১.৫ / ৩.০

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী