অসহযোগ

হতাশা (অক্টোবর ২০২৫)

Ahad Adnan
মোট ভোট প্রাপ্ত পয়েন্ট ৫.১১
  • ১৪
  • 0
ব্লেডের হ্যাঁচকা টানে ছিঁড়ে শিরা আর রগ,
মনের সাথে দেহের জোরালো অসহযোগ।

জিভ লটকে ঝুলে থাকে বড় অশ্লীল বাঁকে,
গলায় আষ্টেপৃষ্ঠে জড়িয়ে বোকা নাইলন,
সিলিঙ গিলতে পারেনি প্রাণের শেষ ঢোক,
মনের সাথে দেহের সেদিন অসহযোগ।

সলীল ফেনা স্রোত হয়ে উথলে আসে মুখে,
জঙ্ঘা ভিজে থাকে বড় কলুষিত নোনা জলে,
পরাজয় পারেনি লুকোতে বিষে মরা চোখ,
মনের সাথে দেহের কী তীব্র অসহযোগ।

মাটির দেহ খুঁজে শরণ জলাশয় তলে
ভরা গঙ্গায় আদম আবর্জনা খুঁজে পথ,
কালো জল বুঝি শুধু ফুসফুস খেকো জোঁক,
মনের সাথে দেহের এভাবে অসহযোগ।

সব পথ ক্লান্ত রুদ্ধ হয়ে থামে অচেনায়
প্রিয় সহচর কণ্টক ভীষণ দোটানায়,
বিক্ষুদ্ধ আবেগ খামচায় শেষ বিন্দু বোধ,
আখেরে মনের দেহের তীব্র অসহযোগ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মাহাবুব হাসান অভিনন্দন! বিজয়ীর তালিকায় কবিতার শুরুতেই প্রোফাইল পিকচারে চেনা ছবিটা বদলে যাওয়ায় ফার্স্ট লুকে চমকে গেছিলাম- বিজয়ী বদলে গেল নাকি! পরমুহূর্তেই নিশ্চিত হলাম বিজয়ীর আসনে আমাদের প্রিয় কবি ও লেখক আহাদ আদনান ভাইই আছেন, নতুন লুকে!
আপনার অনুপ্রেরণাদায়ক মন্তব্যের জন্য কৃতজ্ঞতা জানানোর ভাষা নেই। ভালো থাকবেন।
মেহেদী মারুফ Ovinondon!!
কৃতজ্ঞতা অশেষ
মোঃ মাইদুল সরকার সুন্দর কাব্য। অভিনন্দন।
কৃতজ্ঞতা অশেষ
মেহেদী মারুফ চমৎকার উপস্থাপন!! গভীর ভাবধারা, বহমান নদীর মত। শুভ কামনা রইলো ভাই!
মাহাবুব হাসান এমন অসহযোগ আর না হোক। ভালো কবিতা।
অনেক ধন্যবাদ
আল আমিন ভালো হয়ছে
অনেক ধন্যবাদ
ফয়জুল মহী সুন্দর অনুপম সৃষ্টি মুগ্ধতায় পরিপূর্ণ কাব্য লিপি পাঠে তপ্তি পাঠক খুব শুভকামনা রইলো কবির জন্য
অনেক ধন্যবাদ

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

হতাশার তীব্রতম এবং চরমতম প্রকাশ হচ্ছে আত্মহত্যা। এই কবিতায় হতাশা থেকে আত্মহত্যার পরিণতি বেছে নেওয়ার কথা বলা হয়েছে। তবে শুধু একটি মাধ্যমে নয়, সম্ভাব্য বেশ কয়েকটি মাধ্যমে।

২৩ সেপ্টেম্বর - ২০১৮ গল্প/কবিতা: ৪৭ টি

সমন্বিত স্কোর

৫.১১

বিচারক স্কোরঃ ২.১১ / ৭.০ পাঠক স্কোরঃ ৩ / ৩.০

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“এপ্রিল ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী