“শহীদদের স্মরণে”

শহীদ দিবস (মার্চ ২০১৮)

রায়হান রানা
  • 0
  • ২০৪
ফেব্রুয়ারীর ২১ তারিখ আসে বারে বারে,
অবাক বিশ্ব তাকিয়ে রয় বাংলাদেশের তরে।
কতশত সংগ্রাম হয়েছে এই বিশ্বের দরবারে,
ভাষার জন্য জীবন দিয়েছে শুনেছো কখনো?বাংলা ছাড়ে।

লজ্জা!লজ্জা! আজ আমরা খুবই লজ্জিত,
হে বাংলার বীর ভাষা শহীদেরা,
তোমাদের জন্য পেয়েছি আমরা বর্ণ,
পারিনি রক্ষা করতে তা সম্পূর্ণ।

আজও বাংলার পথে প্রান্তরে,
বড় বড় সব প্রতিষ্ঠানে,
বাংলার সাথে ব্যবহার হচ্ছে
মিশ্রিত ভিনদেশী সব ভাষা।

এ দেশে চেতনার নামে, চলছে চেতনাবাজী,
২১ ফেব্রুয়ারীতেও চলছে ভিনদেশী অপ-সংস্কৃতি।

বাংলা আমার চেতনা,বাংলা আমার প্রাণ।
বাংলা আমার মায়ের ভাষা,বাংলা আমার সন্মান।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন

০১ ফেব্রুয়ারী - ২০১৮ গল্প/কবিতা: ০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "বাবা”
কবিতার বিষয় "বাবা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মে,২০২৬