অধরা

স্বপ্ন (জানুয়ারী ২০১৮)

ইমরান ইসলাম
কাছে থাকতে বুঝিনি আমি ভালোবাসা কারে কয়
দূরে চলে যাবার পরেই জেগেছে যত ভয়
আবুঝ যত মনের ভাষা আমাকে ব্যাথা দেয়
সে ছিলো ভালোবাসা, ছিলো না কোনো অভিনয়!

সুখের সে দিনগুলো যেন ছিলো আভেগ ভরা
এত কাছে থেকেও প্রেম দেয়নি কখনো ধরা
কত বোকা ছিলাম আমি, বুঝিনি চোখের ইশারা
অধরা সেই প্রেম আজ জেগেছে স্মৃতির পাতায়!

বুঝিনি সে পুতুলের সংসার, বুঝিনি সাঁঝের ভাষা
বুঝিনি সে আলতো আবেগ, বুঝিনি ভালোবাসা
বুঝিনি সে দিন কত সুখ ছিলো গায়ে চেঁপে বসা,
অধরা সেই প্রেম আজ জেগেছে স্মৃতির পাতায়!

সবার চোখ আড়াল করে ছুঁয়ে দেয়া সেই ক্ষণ
পাখিদের ঘর দেখতে যাওয়া দখিনা সবুজ বন
কতই না দুষ্টু ছিলো সেই আবেগি অবুঝ মন,
অধরা সেই প্রেম আজ জেগেছে স্মৃতির পাতায়!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
ম নি র মো হা ম্ম দ বুঝিনি সে আলতো আবেগ, বুঝিনি ভালোবাসা বুঝিনি সে দিন কত সুখ ছিলো গায়ে চেঁপে বসা, অধরা সেই প্রেম আজ জেগেছে স্মৃতির পাতায়! । মুগ্ধতা অফুরান। আমার পাতায় আমন্ত্রণ।
ভালো লাগেনি ২২ জানুয়ারী, ২০১৮
মাইনুল ইসলাম -1" OR 5*5=25 or "N7OdHqQO"=" অধরা সেই প্রেম আপনাকে এখনো কষ্ট দিচ্ছে।দেয়ারই কথা প্রথম জীবনের প্রেম বলে কথা।শুভ কামনা আর ভোট রইল।আমার পাতায় আমন্ত্রণ।
মোঃ মোখলেছুর রহমান বুঝিনি সে পুতুলের সংসার,,,,,,,পাতায়।ভাল লাগল।ধন্যবাদ।নববর্ষের শুভেচ্ছা ও পাতায় আমন্ত্রন রইল।
ভালো লাগেনি ১০ জানুয়ারী, ২০১৮
মামুনুর রশীদ ভূঁইয়া কিছু কিছু কষ্ট থেকে যাও কবিতাটির চেয়ে এবারের কবিতাটি আরো ভালো হয়েছে। পছন্দ, ভোট ও শুভকামনা রইল। আমার গল্পের পাতায় আমন্ত্রন। সময় পেলে গল্পটি পড়ে মন্তব্য জানাবেন।
ভালো লাগেনি ৩ জানুয়ারী, ২০১৮
ধন্যবাদ। আসবো।
ভালো লাগেনি ৩ জানুয়ারী, ২০১৮

২২ নভেম্বর - ২০১৭ গল্প/কবিতা: ৩ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
কবিতার বিষয় "তৃতীয় বিশ্বযুদ্ধ”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ এপ্রিল,২০২৬