শিথানে কিরামান

ভয় (সেপ্টেম্বর ২০২১)

Jamal Uddin Ahmed
  • 0
  • ১৪৭
দুচোখ রগড়ে দেখি বসে আছেন
কিরামান কাতেবীন শিয়রে –
অন্ধকার বলয় ঘিরে স্বর্গীয় দ্যুতি।
মাঝরাতে কেন তিনি কাঁধ ছেড়ে দৃশ্যমান স্বরূপে,
কেন তিনি এইখানে আলোছায়া ছলে,
মতিগতি কেমন তেনার?

ফিসফিস করে বলেন, ‘জিরোই তিলেক,
লিখেছি ঢের দস্তাবেজ – বদ-আমলে ঠাসা;
ফরমান হয়েছে জারি গুটিয়ে নেবার
দূরে নয় বেশি ছুটির ফুৎকার।’

ভয়ে জড়সড় বেঘোর বিলাপে বলি,
‘হে মালাইকা, কী তবে পরিণাম?
জানি আমি শুদ্ধ নই, মাড়িয়েছি অনেক কাদা,
আছে কি পথ কোনো গলাবার, কোনো কাটছাঁট?’

ফেরেশতা ঝাঁকায় মাথা, ‘সে হবার নয়,
অনুলিপি পেয়ে গেছে মুনকার নকির;
প্রশ্নপত্র ছাপাঘরে – বেলা যায় বলে,
তবে কি প্রস্তুত তোমার উত্তরমালা?’

প্রচণ্ড চিৎকার উঠে থেমে যায় গলনলে এসে
করজোড় করতে চাই, নড়ে না বাহু।
কে যেন ছিটায় কালি আঁধারের গায়ে -
ক্ষয়ে ক্ষয়ে ক্রমে যায় ম্রিয়মাণ আলোর কণা।
কিরামান নেই দেখি, ছিলেন শিথানে,
তবে কি ধাবমান মুনকার নকির আমার পানে?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই মেঘ এই রোদ্দুর অসম্ভব সুন্দর । সত্য কথন ভালো লাগলো
ভালো লাগেনি ৬ সেপ্টেম্বর, ২০২১
অনেক ধন্যবাদ।
ভালো লাগেনি ১০ সেপ্টেম্বর, ২০২১
Omor Faruk চমৎকার হয়েছে
ভালো লাগেনি ১ সেপ্টেম্বর, ২০২১
অনেক ধন্যবাদ।
ভালো লাগেনি ৪ সেপ্টেম্বর, ২০২১

১৯ নভেম্বর - ২০১৭ গল্প/কবিতা: ১৮৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী