ছোট্ট খোকার প্রশ্ন

প্রশ্ন (ডিসেম্বর ২০১৭)

এস জামান হুসাইন
  • ১২
ছোট্ট খোকার মনের মাঝে
প্রশ্ন আসে কত!
কে সাজালো রাতের আকাশ
তারার মেলায় শত?

মনের মাঝে হাজার প্রশ্ন
উঁকি ঝুকি মারে,
কে শেখালো মায়ের স্নেহ
পাখির ছানার তরে?

কোথা হতে ঝর্না নামে
প্রশ্ন জাগে মনে?
ঐ পাহাড়ের কিসের মৈত্রী
নীল আকাশের সনে?

সূর্য কেন উঠে আবার
অস্ত কেন যায়?
চাঁদটা কেন বাড়ে কমে
জোয়ার ভাটা হয়?

কে শেখালো মায়ের ভাষা
মায়ের মতো করে?
নীল আকাশে পাখির ছানা
ডানা মেলে উড়ে?

কার হুকুমে বৃষ্টি ঝরে
গড়ে সবুজ ধরা?
খাঁ - খাঁ করে রৌদ্র উঠে
ধরায় আনে খরা?

কোথা হতে আসছি আমি
আবার যাব কোথায়?
কে সৃজিল এই ধরনী
কে সৃজিল আমায়?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ নুরেআলম সিদ্দিকী ছোট শিশুর প্রশ্নের মাঝে বেশ আকুতির টান পড়েছে, খুব ভালো লেগেছে..... শুভকামনা রইল
Farhana Shormin মহান আল্লাহর সৃষ্টি
মিলন বনিক ভালো লাগলো...
মামুনুর রশীদ ভূঁইয়া ভালো লাগল প্রশ্নগুলো....
Khudro Rana অসম্ভব ভাল,.,ভোট রইল,.,আমার পাতায় নিমন্ত্রণ রইল,.,
ওয়াহিদ মামুন লাভলু বাপরে বাপ! আপনি কি লিখেছেন এটা? কিভাবে লিখেছেন এটা? আপনি তো মারাত্মক একজন জ্ঞানী লোক! কবিতায় উল্লেখিত আপনার প্রশ্নগুলির উত্তর খুঁজতে গেলেই তো একজন মানুষ আল্লাহ্‌র অস্তিত্বের প্রমাণ হয়তো পেয়ে যাবে, অবশ্য যদি সেটা আল্লাহ্‌ চান তবেই তা পাবে। কবিতার প্রত্যেকটা প্যারাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবুও বলছি যে পাখির বিষয়টা খুবই ভাল লেগেছে। কারণ পাখি তো অবোধ। তার তো মানবিয় জ্ঞান নেই। কিন্তু তা সত্ত্বেও শ্রেষ্ঠ জীবের একটি জ্ঞান "সন্তানের প্রতি মায়ের স্নেহ" সে পেল কোথায় এই বিষয়টা চিন্তা করলেই বোঝা যায় যে অদৃশ্যে থেকে সীমাহীন ক্ষমতাবান আল্লাহই এই জ্ঞান তাকে দিয়েছেন? কবিতাটা সংগ্রহে রাখার মতো এবং মনোযোগ সহকারে মাঝে মাঝে পড়ার মতো। তবে একটা কথা। কর্তৃপক্ষের তরফ থেকে কবিতার বিষয় কিন্তু "প্রশ্ন" নির্ধারণ করা হয়নি। যে লোক এতটা জ্ঞানগর্ভ কথা সম্বলিত একটা কবিতা লিখতে পারে সে এত বড় ভুল কিভাবে করলো সেটা আমার বোধগম্য হচ্ছে না। এটা কি আপনার ইচ্ছাকৃত? যদি তা না হয় তবে আপনার পক্ষে এই ভুলটি করা আমি মেনে নিতে পারছি না। আমার গভীর শ্রদ্ধা রইলো। অশেষ শুভকামনা। সবসময় ভাল থাকবেন।
মোঃ মোখলেছুর রহমান স্বরবৃত্ত ছন্দে অন্তমিলে কবিতা,অনুপ্রাসে আরও আধুনিক হওয়া প্রয়োজন।শুভকামনা রইল।
ছবি আনসারী ভাল লাগল ।
এই মেঘ এই রোদ্দুর খুব সুন্দর। ভাল লাগল। ভোট রইল
আবদুল্লাহ আল মামুন ভালো লাগলো, শুভ কামনা রহিল। আমার পাতায় আপনাকে স্বাগতম।

০৭ অক্টোবর - ২০১৭ গল্প/কবিতা: ৭৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬