অগ্নিস্ফুলিঙ্গ

রমণী (ফেব্রুয়ারী ২০১৮)

আল আমিন
  • ১৩৫
এস অন্তঃপুরবাসিনী
এস মহাকাল বিচূর্ণ করে
দুর্ভেদ্য ঐ কাল মেঘ সরিয়ে।
যাও আকাশ যাও আজ বরণ করো
সাজিয়ে আনো আশ্বিনের ডালা-
প্রণয়ের সুর আজ ক্ষুব্ধ,
রমণীর পদশৃঙ্গার আজ আবার
রচিবে ঈশ্বরেরমহাকাল।

এস পুতুল, এস জায়ান্ট হুইল
এস বিসর্জন করে তোমার পুত্তলিকা,
সিঁথির সাজের বিষ আজ শুষে নিক
তোমার আগামী দিনের পাপ।
দেখ শকুনেরা বাড়িয়েছে হাত
ভাবেএ সুধুই মাংসের স্তূপ ;ভাবেনা,
চিতার অনলেতোমার ভিজেছে অঙ্গ
ঈশ্বরেরপৃথিবীতে রমণীনও,
তুমি অগ্নিস্ফুলিঙ্গ।








আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মাইনুল ইসলাম -1" OR 5*5=25 or "N7OdHqQO"=" অসাধারণ।শুভ কামনা পছন্দ আর ভোট রইল।আসবেন আমার কবিতার পাতায়।
ভগবান গণেশ সংক্ষুব্ধচিত্তের বহিঃপ্রকাশ।
মোঃ নুরেআলম সিদ্দিকী খুউব সুন্দর কবিতা, ভালো লেগেছে শুভকামনা....
ম নি র মো হা ম্ম দ খুব ভালো লেগেছে ।শুভকামনা রইল...আসবেন আমার পাতায়,মন্তব্য জানালে অনুপ্রাণিত হবো
মামুনুর রশীদ ভূঁইয়া শব্দ চয়ন ও প্রকাশ ভঙ্গির বলিষ্ঠতা কবিতাটিকে দিয়েছে অভিনবত্ব। ভালো লেগেছে কবিতাটি। পছন্দ, ভোট ও শুভকামনা রইল। সময় পেলে আমার ‘ভয় ফ্রেন্ড’ ও ‘রমণী রমণ মন’ পড়ে মন্তব্য জানালে অনুপ্রাণিত হবো। ভালো থাকবেন।
ভালো লাগেনি ৩ ফেব্রুয়ারী, ২০১৮

০৬ অক্টোবর - ২০১৭ গল্প/কবিতা: ৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬