তাঁদের প্রতি

ভালবাসা (ফেব্রুয়ারী ২০১১)

রায়হানুর রশিদ
  • ১৫
  • 0
  • ৩১৩
আজও দেখি নষ্ট রাজনীতি,
আজও দেখি ভাতের ভাঙ্গা হাড়ি।
আজও দেখি শিশুর অপুষ্টি
আজও দেখি নেতার গলাবাজি।
প্রগতির শিকরে বিশ্ব দৌড়ায়
আমরা করি রক্তের রাজনীতি।
যে রাজার নীতি মারে মানুষ
যে নীতি তৈরি করে ভেদাভেদ
কেড়ে নেয় মুখের গ্রাস ও আগামী
যে নীতি মানুষকে বানায় ফানুষ।
ঘৃণা করি! ঘৃণা করি আমি
সেই রাজার রাজনীতি
ঘৃণা করি সেই সব মানুষদের
মানুষের রক্তে পেট ভরায় নিজের।
ঘৃণা করি, সেই সমাজকে
যে সমাজ মানুষকে জন্তু বলে ভাবে।
থুতু দেয় সেই গলাবাজির নেতার গায়ে
থুতু দেয় সেই সব দলকে
যারা দেশের চেয়ে নিজের দলকে বড় মনে করে
থুতু দেয় সেই সব লোককে
যারা জনককে অস্বীকার করে।
থুতু দেয় তাদের শরীরে
যারা স্বাধীনতার ইতিহাসকে পাল্টে ফেলে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সুমন আমার ভালো লেগেছে
সূর্য N/A আমার "অসমাপ্ত" কবিতাটা পড়ে দেখো ......
সূর্য N/A সাহসী লেখার জন্য ধন্যবাদ ......
মাহমুদা rahman wellcome everyone golpo kobita...lets read more...then try to write
Dubba ভালো লেগেছে

১৯ জানুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬