নবান্ন

নবান্ন (অক্টোবর ২০১৯)

কপিলদেব সরকার
  • 0
  • ২৫৫
আজ আমার ছন্দের উঠোনে
রিক্ত হেমন্তের গান,
ভেসে এলে মাধুকরী ক্ষণে
দু'মুঠো নবান্নের ধান,

কৃষাণীর মত কায়ক্লেশে
ঢেঁকিপাড়, আঙিনা-দুয়ারে
আমনের গন্ধলীনা দেশে
উছলিয়ে ওঠো কি বাহারে

শীষধান আঁচলের গিঁটে,
কাকবলী, পায়েসের ছড়া,
হলুদ ফসল, মাটি, ভিটে,
শাঁখের আজান, মেটে সরা

এভাবেই, ক্ষুধা-উপশমে
ভরে দিয়ো মাধুকরী-ঝোলা,
এভাবেই, রূপের পরমে
বিজনে জাগিয়ো বুকে দোলা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
কেতকী এটাতো কব‌িতা মন‌ে হচ্ছ‌ে। ভুল করে কি গল্প ক্যাটা গর‌িতে চল‌ে এসেছে?
নাজমুল হুসাইন ভালো লাগা রইলো সেই সাথে শুভকামনা।আমার এ মাসের গল্প দশ কাঁঠা জমি পড়বার আমন্ত্রণ রইলো।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

কবিতায় পল্লীবাংলায় নবান্নের মেদুর রূপচিত্র কথকের আনন্দময় পরিব্রাজনের খুদকুঁড়ো হয়ে উঠেছে।

১০ জুলাই - ২০১৭ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "স্বাধীনতা”
কবিতার বিষয় "স্বাধীনতা”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ ফেব্রুয়ারী,২০২৬