আমি ছন্নছাড়া ভালবাসা

কামনা (আগষ্ট ২০১৭)

দেয়াল ঘড়ি
পাখির কামনা, মুক্ত আকাশ
ক্লান্ত পথিকের কামনা, শীতল বাতাস
মেঘের কামনা, উঠুক ঝড় ।
আমার কামনা,
উত্তপ্ত বাতাস, বদ্ধ আকাশ,
যেথায় প্রতিধ্বনিত হবে তোমার সুর।
কারণ আমি ক্লান্ত নই।

কবির কামনা সে পাক ছন্দ এক রাশ
পাঠকের হাতে তার পাণ্ডুলিপি
আর একটু অবকাশ।
আমার কামনা আমার ছেড়া, মলিন পাণ্ডুলিপি
আর তার ছন্দ হীন কবিতা এক রাশ
বাজুক তোমার প্রাণে, না নিয়ে কোন অবকাশ।
কারণ আমি কবি নই।

প্রেমিকের কামনা প্রেয়সীর কোল
আর ভালবাসার আলিজ্ঞন।
আমার কামনা, তমার চোখে না যেন আসে জল,
পাওয়ার যদি থাকে পাই ঘৃণা আমরণ।

কারণ আমি প্রেমিক নই,
আমি ছন্নছাড়া ভালবাসা।।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সেলিনা ইসলাম N/A বেশ সুন্দর কবিতা। শুভকামনা রইল।
গোবিন্দ বীন আমার কামনা আমার ছেড়া, মলিন পাণ্ডুলিপি আর তার ছন্দ হীন কবিতা এক রাশ বাজুক তোমার প্রাণে, না নিয়ে কোন অবকাশ। কারণ আমি কবি নই। ভাল লাগল,ভোট রেখে গেলাম।কবিতা পড়ার আমন্ত্রন রইল।
নূরনবী সোহাগ বাহ বাহ এত সুন্দর চিন্তা ব্যক্ত! বেশ ভাল লাগলো। ভোট রইল
Md. Abu bakkar siddique শুভকামনা রইল ।
মোঃ নুরেআলম সিদ্দিকী আমার কামনা/ উত্তপ্ত বাতাস, বদ্ধ আকাশ/যেথায় প্রতিদ্ধনিত হবে। বেশ চমৎকার। খুব ভালো লাগলো। অনেক শুভেচ্ছা সহ ভোট রইলো, আর আমার পাতায় আমন্ত্রণ।

০৩ জুলাই - ২০১৭ গল্প/কবিতা: ৭ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬