নারী তুমি এসো

বৈজ্ঞানিক কল্পকাহিনী (নভেম্বর ২০১৭)

দহিনা
  • ১৩
এসেছে পালকি বসন্তের আগমনে
নতুন কুঁড়ি জেগেছে জগৎ সংসারে।
মায়া মমতা দু মুঠোয় ভরে
নারী তুমি এসেছো সৃষ্টির লক্ষ্যে।

অনেক দুর্যোগ, অনেক যুদ্ধ পদে পদে
কিন্তু তোমার হৃদয়ে আছে ভালোবাসা
তোমার আঁচলে সন্তানেরা লুকাবে
তুমি মানুষকে মানুষ করবে।

নারী তুমি প্রেমিকের আনন্দের অশ্রু
তোমার দীপ্ত উৎসাহ
জাগ্রত করবে পুরুষের মনুষ্যত্ব।

বিদায় বেলা থাকবেনা আর লাল পালকি
চার কাঁধে চড়ে সবাইকে কাঁদিয়ে,
হারিয়ে যাবে দূর দেশে।
নারী তুমি বারে বারে এসো
এই অনাচারের পৃথিবীতে, শান্তির পয়গাম নিয়ে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ নুরেআলম সিদ্দিকী সুন্দর উপদেশ দিয়েছেন, ভালো লেগেছে; শুভেচ্ছা রইল....
ধন্যবাদ কবি।
মোঃ মোখলেছুর রহমান ভাল লিখেছেন।
ধন্যবাদ কবি। ভালো থাকুন সব সময়।
মাইনুল ইসলাম -1" OR 5*5=25 or "N7OdHqQO"=" ভাল লেগেছে। শুভ কামনা আর ভোট রইলো।পাতায় আমন্ত্রণ।
ধন্যবাদ কবি, শুভেচ্ছা রইল।

২৪ জুন - ২০১৭ গল্প/কবিতা: ১ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী