নৃপতি

ঋণ (জুলাই ২০১৭)

নূরনবী সোহাগ
  • ৩৪৯
রাজ্য তোমারে উপহাস করে, নৃ’জাতি অবহেলায়,
শাসন শোষণ কোথায় চলিত,জাতি না চাহিলে ঠায় ।
ক্ষমতা তোমারে মুকুটে দিয়েছে, তুল্য ভাবিয়া ভ্রাতা
ভূখের রাত্রি কেমনে পোহায়,জানিতে দুঃখ কথা।
অসহায় কে রোদ্রে পুড়িছে, পুত্র থাকিতে বেঁচে,
কোন দুখিনীর রক্ত নিয়েছে, পিশাচের দল চুষে।
কতটা বাকী, কতটা নিয়েছো নিজ রাজ্যের খোঁজ ?
ঋণের বোঝা বাড়িছে তোমার একটু করিয়া রোজ।
বানীর বুকে হাতটি রেখে বলেছো রাজ্যময়,
প্রান থাকিতে মরিতে দিবেনা দুস্থ আর অসহায়।
যাহারা তোমারে নৃপতি করিলো আপন উচ্চ গলে,
মরিছে তাহারা অভাব গিলে, তোমার'ই চক্ষু তলে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
বিনায়ক চক্রবর্তী বেশ লাগলো। একরাশ শুভকামনা।
মোঃ নুরেআলম সিদ্দিকী নেতাদের নিয়ে বেশ চমৎকার লিখেছেন। অনেক শুভকামনা ও ভোট রইলো
পাশে থাকার জন্য কৃতজ্ঞ
ইমরানুল হক বেলাল সাধুভাষায় বেশ সুন্দর করে ফুটিয়ে তুলেছেন কবিতাটি। মুগ্ধতা রইল কবি। আমার পাতায় আমন্ত্রণ।
অনেক ধন্যবাদ
আমার গল্প কবিতা পড়ার জন্য আমন্ত্রণ রইল দাদা।
অবশ্যই! কেন নয়
রুহুল আমীন রাজু N/A বাহ বেশ লাগলো । অনেক শুভ কামনা । আমার পাতায় আমন্ত্রণ ।

১৭ জুন - ২০১৭ গল্প/কবিতা: ১৮ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

আগামী সংখ্যার বিষয়

গল্পের বিষয় "রহস্য”
কবিতার বিষয় "রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ ২৫ মার্চ,২০২৬