এই ক্লান্ত দুপুরে নির্জন শহরে আমি একা বসে বারান্দায়- হালকা হাফসাচ্ছি মৃদু বাতাস খাচ্ছি, আর হাত বাড়িয়ে ছুঁয়ে দিই রোদের গায়। ভাগ্যিস! তুই ছিলি সাথে, খানিক তফাতে আর ঝিলমিল করছিলি মায়ায়। হায়! এখন কি উপায়! সবকিছু এলোমেলো আমার অভাবে; খানিক বাদে চিলেকোঠায় যাই, সেখানে শূন্যতায়- ডানপিটে আঁকা ছিলো তোর স্বভাবে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।