জীবন আমার এতই ছোট বলব কি যে হায় ! ঘুমে ঘুমে শেষ হয়ে যায় জীবনের চাকাই। যখন আমার বয়স দশে,ভাবি আমি শিশু বেশে কবে আমার কুড়ি হয়ে যুবক হব ভাই? ভেবে ভেবে কুড়ি হয়ে,দিন কেটে যায় হাওয়ায় ভেসে কিছুদিন পরে আমার সংসার শুরু হয়। এর ভিতরে স্বপ্নছিলো আমি অনেক হবো বড় , স্বপ্ন আমার শুধুই এখন সংসার কেটে যায়। আমার যত স্বপ্ন ছিল সবগুলোই বুড়ো হলো , এখন ভাবি নতুন স্বপ্ন সন্তান আমার হবে রতœ। কবে তারা হবে বড় দেখি আমি স্বপ্নে আরো কিছুদিনই ভাবি আমি সন্তান আমার হবে গুনি। এভাবে যে চোখের ফাঁকে দিনগুলো যে কেটে কেটে এখন আমি বৃদ্ধ নাকি সবাই বলে তাই ! তখন আমি আয়না দেখি, আসলে কি বৃদ্ধ আমি ! আয়নায় আমি আসলাম যখন,দেখলাম চুলে পাকন ধরন চেহারা ভেঙে আমার দাগ পড়েছে ভাই। এখন আমি হতাশ হয়ে খাতা কলম নিয়ে বসে জীবনেরই খাতা গুলোর হিসাব মিলাই তাই। হিসাবেরই খাতায় দেখি ঘুমযে আমার সবার বেশি ষাট বছরের চল্লিশ বছর ঘুমিয়ে কাটাই। বছর দশেক আঁড্ডা আর বছর দশেক কাজ এইভাবে জীবন আমার হল সর্বনাশ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।