আমি জেগে আছি; স্তব্ধতার শব্দ শুনবো বলে জেগে আছি আমি। দূরের পাহাড় তার অনাদি কালের কালো স্রোত বুকে নিয়ে এখনো দাঁড়িয়ে; মাথার ওপরে সোজা যতদূর চোখ যায় ঐ আকাশ কত তারা বুকে নিয়ে জ্বলছে, কত কাল ধরে বয়ে চলেছে সাগর, নদী, আর কত বুনোফুল কত কাল ধরে ফুটে চলেছে! তারা সব জেগে আছে প্রাগৈতিক যুগ থেকে বহমান সময়ের সাক্ষী হয়ে। আমিও জেগে আছি তাদের সাথে।
আমার এই জেগে থাকা সময়ের রাফখাতায় ছোট্ট একটি বিন্দুর মতো অর্থহীন। তবু এই মূল্যহীন বিন্দুর মতো আমি ক্ষয়ুস্মান ধ্রুবতারাদের সাথে জেগে আছি। একটি চাঁদ, একটি সুর্য আমার পৃথিবী নয়। একটি নাম, একটি অস্তিত্ব আমার ঠিকানা নয়। আমি বহুদূর থেকে ভেসে আসা সময়ের ঘন্টাধ্বনি শুনবো বলে প্রতীক্ষা করছি। আমি জেগে আছি। আমি জেগে আছি।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।