নীহারিকা , অভিমানের সীমানায় দাড়িয়ে যে অভিযোগ দিয়েছো তুমি আমি তার কথা বলতে এসেছি । বলতে এসেছি তোমার নীরব নিষ্ঠুর আঘাতে ক্ষত-বিক্ষত হওয়া এক নষ্ট কবির ইতিহাস।
নীহারিকা ,আমি ভাল নেই ভালবাসার তিক্ততায় রিক্ত করে যে শূন্যতায় করেছো আমার বসবাস যে নগ্নতার হাহাকারে কাটছে আমার দীর্ঘশ্বাস তুমি তো তারই অভিনেত্রী ।
নীহারিকা ,তুমি নেই বলে তোমার অবলীলায় অভিমানে কাঁদে রাতের হাসনাহেনা । নি:সঙ্গ রজনীগন্ধাও এখন আর ফুটেনা বিরহী রাত্রির বুকে । নীরবতার নৃশংস আঁচড় দাগ কেটে যায় আমার বুকের বা পাশে ।
নীহারিকা , আমি তো তেমনি একজন যে ভালবাসার নীল সমুদ্রে স্নান করে জোসনা পোহাতো ভেজা গায়ে । নিশ্চুপ আকাশপানে সহস্র তারার দিকে চেয়ে যে গুনত জীবনের শেষ প্রহর ।
নীহারিকা ,জীবন হয়ত এমনি ভালবাসাই জীবনের সব নগ্নতার কারণ যার ভুল শোধরাতে হয় পৃথিবীটাকে বিদায় দিয়ে । তার সময় হয়ত আমার হয়েছে তোমার নিষ্ঠুরতার চাপা কষ্টে ভর করে হয়ত আমি একদিন চলে যাবো চলে যাবো অভিমানে অবসরে ।
নীহারিকা , এতটুকু অশ্রু কি ঝরবেনা তোমার অথবা এতটুকু অনুশোচনায় কি পুড়বেনা তুমি যে জীবনের সবকিছু শূন্য করে পূন্যতা দিয়েছে তোমার জীবনটাকে । যে জীবন ও জীবিকাকে তুচ্ছ করে কাঁটিয়ে দিয়েছে জীবনের সবকটা বছর তোমারি শুভকামনায় তোমারি আরাধনায় ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
প্রজাপতি মন
নীহারিকা , এতটুকু অশ্রু কি ঝরবেনা তোমার
অথবা এতটুকু অনুশোচনায় কি পুড়বেনা তুমি
যে জীবনের সবকিছু শূন্য করে
পূন্যতা দিয়েছে তোমার জীবনটাকে ।
যে জীবন ও জীবিকাকে তুচ্ছ করে
কাঁটিয়ে দিয়েছে জীবনের সবকটা বছর
তোমারি শুভকামনায় তোমারি আরাধনায় ।
পুরো কবিতাটিই অসম্ভব সুন্দর!
অনেকদিন পর এলাম এই সাইটে,
আর আপনার কবিতা দিয়েই পড়া শুরু করলাম।
শুভকামনা রইলো।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।