যখনি ভাবি একটু এগিয়ে যাই, তখনি পাশে দেখি তুমি নাই। একি জ্বালা দিয়ে মোরে, আছ তুমি দূরে সরে। . রেখে গেলে অনেক স্মৃতি, আমার হৃদয়ের মাঝে। সেই স্মৃতি আগলে ধরে, বেচে আছি জীবনে। . যখনি স্মৃতির পাতা উল্টাবে, পাবে আমার ছায়া। এই হৃদয়ের এখনো আছে, ঠিক আগের সেই মায়া। . সব কিছুই বদলে যায়, নীরব এই পৃথিবীতে। তুমিও বদলে গেলে, আমারি অজান্তে। . চিরচেনা এই পৃথিবী, লাগে এখন শুধু অচেনা। খুব সহজে বদলে গেলে, আমি বুঝেও বুঝলাম না। . যাবার বেলায় পারলাম না, তোমাকে ফিরাতে। জানি সুখে আছো, অন্য কারো বুকে। . সুখে থাকো সুখে থাকো, অরে সোনা পাখি। আমিও সুখে আছি, নিয়ে ভাঙা তরী। . আজো পারলাম না জানতে, কোন সুখে তুমি গেলে। আমায় কাঁদিয়ে তুমি, কি সুখ পেলে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“এপ্রিল ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।