প্রথম পাতা
বর্তমান সংখ্যা
সব সংখ্যা
বিশেষ সংখ্যা
সাহিত্য ব্লগ
ট্যাগগুচ্ছ
ছবি-সম্ভার
আমাদের কথা
পুরস্কার
লগইন
রেজিস্ট্রেশন
মায়ের কাছে ফেরা
মা (মে ২০১১)
A.H. Habibur Rahman (Habib)
১৭
0
১৩৬
আকাশ যদি যায় পালিয়ে এই পৃথিবী থেকে
বলতো দেখি মা,
সূর্য তখন উঠবে কোথায়, ডুববে কোথায় বেঁকে,
কোথায় জোছনা?
বইবে কোথায় ভোরের বাতাস, রাতের হিমেল হাওয়া,
জমবে মেঘের ভেলা।
উরবে কোথায় পাখিরা সব, কিচির মিচির কলরবে
মিলবে কোথায় মেলা।
আকাশটা মা রাখনা বেঁধে তোর আঁচলের সাথে
যেন পালাতে না পারে।
আমার সাথে খেলবে আকাশ মাখবে সবুজ ধুলো
সারাটা দিন ভরে।
আমিও যদি যাই পালিয়ে দুর পাহাড়ে বনে
তখন বলত দেখি মা,
কে দেবে তোর শালুক কেটে, বট গাছেরই মগডাল হতে
আনবে পাখির ছা ?
কে এসে তোর আঁচল ধরে চাইবে তোরই মুখটি পানে
রাখবে মাথা বুকে ?
কার কপালে কাজল দিবি, আঁচল তলে লুকিয়ে নিবি
কষ্টে সুখে দুঁখে ?
আমায় মাগো রাখনা বেঁধে
চাইনা কভু পালিয়ে যেতে দুরের কোন দুরে।
গেলেও আবার আসব ফিরে
আকাশ হয়ে বারে বারে
চির চেনা ছোট্ট মুখে, চির চেনা সুরে।
০
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আরো মন্তব্য দেখুন (
১৭
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আহমাদ মুকুল
খুব মিষ্টি লাগলো।
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৭ মে, ২০১১
মা'র চোখে অশ্রু যখন
অনেক সুন্দর তবে শেষ পাচটি লাইন অনেক বেশি সুন্দর ....
ভালো লেগেছে
ভালো লাগেনি
২৩ মে, ২০১১
সৌরভ শুভ (কৌশিক )
হাবিব তোমার লেখা পড়ে ,মনটা আমার গেল ভরে /
ভালো লেগেছে
ভালো লাগেনি
২২ মে, ২০১১
মুসলিম উদ্দিন অর্জু
খুব ভালো লাগলো
ভালো লেগেছে
ভালো লাগেনি
২০ মে, ২০১১
শিশির সিক্ত পল্লব
আমায় মাগো রাখনা বেঁধে চাইনা কভু পালিয়ে যেতে দুরের কোন দুরে। গেলেও আবার আসব ফিরে আকাশ হয়ে বারে বারে চির চেনা ছোট্ট মুখে, চির চেনা সুরে.........খুব ভালো
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৯ মে, ২০১১
আহমেদ সাবের
তাল মাঝে মাঝে একটু হোচট খেয়েছে। তবুও মন্দ হয়নি।
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৮ মে, ২০১১
Shahnaj Akter N/A
যে যাই বলুক , আমার কিন্ত খুব ভালো লেগেছে |
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৮ মে, ২০১১
তৌহিদ উল্লাহ শাকিল N/A
বিষয়টা ভালো লেগেছে পথে আনন্দ পেয়েছি .ভালো লেগেছে
ভালো লেগেছে
ভালো লাগেনি
১৫ মে, ২০১১
এস, এম, ফজলুল হাসান N/A
ভালো লাগলো কবিতাটি , ধন্যবাদ
ভালো লেগেছে
ভালো লাগেনি
১২ মে, ২০১১
মোঃ মিজানুর রহমান তুহিন
অনেক ভালো একটি কবিতা আমার কাছে শেষ ৫ লাইনের চেয়ে উপরের লাইন গুলো অনেক ভালো লেগেছে
ভালো লেগেছে
ভালো লাগেনি
৪ ঘণ্টা আগে
আরো মন্তব্য দেখুন (
১৭
টির মধ্যে
১০
টি দেখাচ্ছে)
আপনার মন্তব্য করতে প্রথমে
লগইন
করুন।
১৯ জানুয়ারী - ২০১১
গল্প/কবিতা: ৮ টি
বিজ্ঞপ্তি
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
আগামী সংখ্যার বিষয়
গল্পের বিষয়
"রহস্য”
কবিতার বিষয়
"রহস্য”
লেখা জমা দেওয়ার শেষ তারিখ
২৫ মার্চ,২০২৬
লেখা জমা দিন
প্রতিযোগিতার নিয়মাবলী