আমি মাকে খুঁজি

মা (মে ২০১১)

Imrul Dot Azim
  • ২৬
  • ৩০৪
আমার মা সাধারণ এক রমণী,
সেই মাকে আমি হাঁরিয়ে ফেলেছি।
খুব ভোরে ঘুম ভেঙ্গে যেত
চোখ মেলে দেখতাম মা দাঁড়িয়ে,
এখনতো আর মাকে দেখতে পায়না
মা আমার গেঁছে হারিয়ে।
তোমরা কি আমার মাকে দেখেছ?
আমি যে তাঁকে খুঁজে পাইনা,
ভোরে ঘুম ভেঙ্গে মায়ের হাসি দেখি!
না তাকিয়ে দেখি এতো সূর্যের হাসি,
বাতাসে উড়তে দেখি মায়ের শাড়ির আঁছল!
না এতো ধাঁন ক্ষেতে বাতাসের দোলা।
খুঁজে পাই মায়ের শীতল স্পর্শ!
না সবই ভুল এতো ভোরের শিশির।
হঠাৎ জেগে দেখি মায়ের কোলে ঘুমিয়ে আছি!
হ্যাঁ এইতো আমার মা আমি তাঁকেই খুঁজছি।
অনেক দিন পর আমি মাকে খুঁজে পেয়েছি!
আমি নিশ্চিন্তে ঘুমিয়ে পড়ি দেশমাতৃকার কোলে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মিজানুর রহমান রানা চন্দ্রবিন্দুর ব্যবহার বেশি, প্রয়োজনে বা অপ্রয়োজনে। যেমন ধান ক্ষেতের ওপর চন্দ্র বিন্দু, হারিয়ে ফেলেছি এর ওপর চন্দ্র বিন্দু। কিছু বানান ভুল। যাহোক ওই ভুলগুলো ছাড়া কবিতার বুনন সুন্দর হয়েছে। কবিকে ধন্যবাদ সুন্দর কবিতাটির জন্যে। ----রানা।
Imrul Dot Azim ধন্যবাদ সবাইকে...!
F.I. JEWEL N/A কি বলিতে কি বলিলে ? তবুও কবিতা হয়েছে শব্দের বাহারে ।
Shahnaj Akter N/A sob mile valoi hoeche... thanks apnake
আবু ওয়াফা মোঃ মুফতি মায়েরা অসাধরন, সন্তান তাই মায়েতেই হারায় মন .......
মামুন ম. আজিজ মন থেকে লেখা একটি কবিতা, মায়ের জন্য সরল আকুতি।
এমদাদ হোসেন নয়ন চেষ্টা করেন। একদিন উন্নতির চরম শিখরে উপনিত হতে পারবেন।
খন্দকার নাহিদ হোসেন আমি বিষন্ন সুমন ভাই এর সাথে একমত। আরো ভালো লেখা চাই।
সূর্য N/A অনুভুতির প্রবল ছোয়া ছিল কিন্তু পদ্যের ছন্দ অনুপস্থিত। অনেকটা রিডিং পড়ার মতো পড়ে গেলাম। ভেতরগত আবেগটাকে ছন্দে জড়ালেই কবিতা অসাধারণ হয়ে যাবে। আর মন্তব্যগুলোকে নেগেটিভলি দেখোনা, ভালোর জন্যই বলা।

০৭ ফেব্রুয়ারী - ২০১১ গল্প/কবিতা: ৫ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী