কতদিন দেখিনা যে, তোমাকে এ পথে- ওগো নীলাম্বরী! বর্ষা চলে গেছে আজ অনেকদিন; পথেতে শরতের রাজ সেও গেছে একদিন শিউলির সাথে; নতুন ধানের রাশি ওঠে আঙিনাতে- বাসরেতে আসে জানি হেমন্তের সাজ; আজ অবশেষে দেখি নয়নের লাজ, সব বুঝি মনে আসে প্রণয়ের রথে।
সেদিন তোমার সাথে পথ চলাচল- মনেতে বাসনা ওঠে কথারা অস্থির! তোমার নয়নে ছিল অবিশ্রান্ত জল- তখন ডাকিনি কাছে ছিলেম বধির; আজ বুঝেছি আমার তুমি কত প্রিয়! ভুল করে এসে হেথা দেখা করে যেও।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“মার্চ ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ মার্চ, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।