স্টেশনের এককোণে চারটে বাঁশ পোতা, উপরে কিছুটা খড় আর প্লাস্টিকে ছাওয়া । চারিদিকের ছেঁড়া ফ্লেক্সগুলো থেকে কখনো অক্ষয়কুমার 'লাক্সকোজি' পরে দাঁড়িয়ে আছেন; নয়তো বিদ্যাবালানের গলায় সেনকোর 'নেকলেস' । তবে, ভিতরের মানুষগুলো নিতান্তই গরিব । বহুকষ্টে মাথাগুজে রাতটা কাটায় ! শীত-বর্ষাতে বেজায় কষ্ট; কখনো একে অপরেকে চেপে ধরে, অথবা বৃষ্টির ঝাপটে এক কোণায় বসে থাকে । সুযোগ পেলেই একে অপরে মিলিত হয়। না মানে কোন বয়সের প্রতিবন্ধকতা; না দাঁড়ায় সন্তান প্রসবের 'সংখ্যা' । মা যদিও বলতে পারেন-'কোনটা বড়, কোনটা ছোট' । বাবার তো সব গুলিয়ে যায় । আসলে ছেলে মেয়ে'রাই তাদের আয়ের উৎস; বড়টা ছোট'টাকে কোলে নিয়ে বাবুদের সামনে হাতপাতে, প্রয়োজনে পা জড়িয়ে ধরে! এভাবেই চলে ওদের- "প্রজন্মের পর প্রজন্ম" ।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
মোঃ নুরেআলম সিদ্দিকী
ওহ! কত কষ্ট!! ভুবন ভাই আগের চেয়ে কিন্তু এবার বেশ ভালোই লিখছেন। আশা করি সামনে আরও ভালো করবেন। ভোট দিলাম। শুভকামনা ও আমার পাতায় আমন্ত্রণ রইলো।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।