মানবতার জন্য যুদ্ধ হোক

তৃতীয় বিশ্বযুদ্ধ (মে ২০২৬)

শরীফ মুহাম্মদ ওয়াহিদুজ্জামান
  • 0
যুদ্ধ-
রক্তের হলিখেলা
মানবের বলিদানে
মানুষ রুপী শকুনের
ছলাকলা।

যুদ্ধ চিরকাল-
অকল্যাণের অমানবিক
পিশাচের লোভী থাবা
অর্থনৈতিক ক্ষমতার লালস
নরপশু ছুটছে দিকবিদিক।

যুদ্ধ চাইনা-
নিরীহ মানু‌ষের খুন
শিশুর বুকে আগুন
আর দেখতে চাইনা।

যুদ্ধ যদি করতে হয়-
অস্ত্র যদি ধরতে হয়
অমানুষের বিরুদ্ধে
নরপশুর বিরুদ্ধে
যুদ্ধ করো সবে।

যুদ্ধ হোক-
তৃতীয় বিশ্বযুদ্ধ হোক তবে
অকল্যাণের বিরুদ্ধে
অমানবিকতার বিরুদ্ধে
দুর্নীতিবাজের বিরুদ্ধে
ধর্ষক আর খুনিদের বিরুদ্ধে
পচা কলুষিত মানুষের বিরুদ্ধে
পৃথিবীর পথে পথে যুদ্ধ হোক
আজ যুদ্ধ হোক তবে সারাক্ষণ
মানবতার মুক্তির তরে।

যুদ্ধ হোক-
পৃথিবী আলোকিত করতে
মানুষের রক্ত ঝরিয়ে নয়
সবকিছু ধ্বংস করে নয়
মানবতার জন্য যুদ্ধ হোক।
২২/০৪/২০২৬
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
সাইদ খোকন নাজিরী অসাধারণ ভাবনায় নির্মিত একটি কবিতা।

লেখার সাথে বিষয়ের সামঞ্জস্যতা ব্যাখ্যায় লেখকের বক্তব্য

যুদ্ধ হোক মানবতার জন্য।

২২ জানুয়ারী - ২০১৭ গল্প/কবিতা: ১৩০ টি

বিজ্ঞপ্তি

এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।

বিজ্ঞপ্তি

“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।

প্রতিযোগিতার নিয়মাবলী