আঙ্গুল কাটিয়া, কলম বানাইয়া আজকাল কেউ তো লিখে না চিঠি আর - প্রয়োজন নেই কোন মনুষ্য বাহনে। যান্ত্রিক ইঁদুর ঘোরে টেবিলে টেবিলে এবং আলোর বেগে ভালবাসা পৌঁছে যায় পৃথিবীর অন্য প্রান্তে, প্রেমিকের নীল মনিটরে।
যেহেতু চোখের জলে কেউ আর বানায় না কলমের কালি, প্রেমিকের চক্ষু গুলো সাহারা সদৃশ, প্রিয়ার চাহনি যেন ধু ধু মরীচিকা, হৃদয় উঠান বাজে খটখটে চৈত্রের মতন। মাঝে মাঝে ঘূর্ণিঝড় হয় বটে, কখনো নামে না বৃষ্টি, খরতপ্ত চাতক ভিটায়।
লাইলিরা আজকাল লুকিয়েছে ক্লাবের ফ্লোরে, আলো আঁধারির মাঝে, দেহ নাচে লতার মতন সেখানেই দেহ খোঁজে দেহের আশ্রয় - অবশেষে সকলেই ফিরে গিয়ে নিজ নিজ গৃহের ছায়ায়, চোখ রাখে যান্ত্রিক পর্দায়, অথবা লুকায় কান মোবাইলে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
আদিব নাবিল
আগে লিখতো কলমে, এখন যান্ত্রিক ইঁদুরে.....সামনে কি হবে কে জানে? তবে এটা নিশ্চিত প্রেমিক-প্রেমিকা পাল্টালেও প্রেম পাল্টাবে না। আপনার হালকা রসময় কবিতা ভালই লাগলো।
সাইফুল ইসলাম
হারাবে পথ হারাবে পদ্ধতি জনম জনমে হারাবে না কভু ভালবাসার দুতি। সময় বদলায় মানুষ বদলায় ভালবাসার বদল হলেও রয়ে যায় অন্তরে। খুব ভালো লাগলো। শুভো কামনা রইলো।
শাহ আকরাম রিয়াদ
বিস্তর ফারাক ঘটেছে আমাদের জীবনে প্রযুক্তির বদৌলতে/ যান্ত্রিক হয়ে গেছি সবাই। আবেগ, অনুভুতি সব যান্ত্রিক হয়ে পড়েছে। ধন্যবাদ একটি সুন্দর কবিতা আমাদেরকে দেওয়ার জন্য।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“এপ্রিল ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ এপ্রিল, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।