শান্তির আহবানে আজ বিশ্বের হাহাকার. দাবি দাবার এই রণময়দানে, কে আমার আর কে তোমার. জেনেছি আজ, কুরুক্ষেত্রে দেখে রাখার কথা যার যাকে, তাদেরই অস্ত্র উদ্যত আজ পরস্পরের শিয়রে.
জননী মম, শুধাও আমায় এই যুদ্ধের ফলাফল, হ্রেশাহ্রেশী করে, ভেদাভেদ শেষে, পরাজয় কার, কার বিজয়.
দেখো, প্রতিটি সাধারণ মানুষের ভিতর তিন বদরের বৈশিষ্ট. দেখব না আর, শুনব না কিছু, বলব না যা কিছু নিকৃষ্ট. হলো না হয় ধংশ কিছু নিপুন সভ্যতার সংস্কৃতি, ইতিহাস থাকুক বইএর পাতায়, শিক্ষা চার দেয়ালে বন্দী.
শান্তির আহবানে আজ বিশ্বের হাহাকার. শাসক শোষক, শাসিত শোষিত. কি আজব! জননী মম, গণতন্ত্রের হাটবাজার.
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।