যে দিন আমি থাকব না, হাঁটবো না তোমার ওই শহরের পথে দেখব না তোমার উদাস বিকেলের লালচে আকাশ পরবে না আর এই ধরণীর মাঝে, আমার বুক ভরা নিশ্বাস. জেনে নিও সেদিন, আমি ছিলাম আসে পাশে, নীরবে আলতো করে ছুঁয়ে, তোমারই ছায়া টা কে দূর থেকে, গোপনে কল্পনা কে সাজিয়ে, তোমারই মায়া মোহে। যে দিন আমি আর থাকব না, ভালোবেসে নাম করে কেউ আর ডাকবে না- রেখো আমায় কিছু স্মৃতির মাঝে. দেখো আমায় আবছা আলোয় কোনো এক সাঁঝে আপন মনে, স্বপনে, কাছে ডেকো, ভালোবেসে।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।