বন্ধু হতে চাইলাম তোমার তুমি দিলেনা বন্ধুত্বের হাত , তবু আমি প্রতিনিয়ত তোমার বিবেকে করলাম করাঘাত I জানিনা আমি কি এমন ভুল কি এমন ব্যর্থতা , নাকি আমার কাছে নেই বন্ধুত্বের যোগ্যতা ? বহুদিন পরো তোমার হৃদয়ে জাগলোনা আমার প্রতি বন্ধুত্বের স্বাদ, কি সে আমার অপারগতা আমার কি এমন অপরাধ ? তুমি জেনে রেখো জীবন দিয়েও দেব বন্ধুত্বের মুল্য , শুধু একবার বন্ধু ভেবে আমায় কর তুল্য I তাই আমি প্রতিক্ষায় আছি তুমি বন্ধু আমার হবে , তুমিই শুধু জানো সেটা কখন কি -বা কবে ?
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
Rahela chowdhury
বহুদিন পরো তোমার হৃদয়ে জাগলোনা
আমার প্রতি বন্ধুত্বের স্বাদ, -কবি তার নিজের মনের কথা কবিতার মাধ্যমে তার বন্ধু কাছে তুলে ধরেছেন বলে মনে হচ্ছে।
কবিতাটি ভাল লাগল।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।