সেই কবে থেকে বলার জন্য সাহস জোগাচ্ছি তোমায় অনেক ভালবাসি জানি না আজ কি এমন হলো হৃদয় বলল বলে-ই ফেলো
যখন সকাল বেলার সূর্য আলো তোমায় আদর করে আমি থমকে দাড়াই যখন বইয়ের পাতার দমকা হাওয়া নাড়িয়ে তোমার চোখের পাতা আমি অপলক তাকিয়ে রই যখন তোমার হাসির সুর ধাঁরা হিমেল স্রোত বইয়ে দেয় সময় ঘড়ি চুপ করে রয়
জানি না আজ কি এমন হলো হৃদয় বলল বলে-ই ফেলো কত ভালবাসি তোমায়...!!
যখন বৃষ্টি ঝরা জল রাশি তোমার চুল গড়িয়ে গালে নামে ইচ্ছে গুলো বৃষ্টি কণা হতে চায় যখন দুরালাপনের বার্তালাপে তোমার ঘরে গোধূলি নামে ইচ্ছে গুলো কানপেতে তোমার চন্দ্র হতে চায় যখন ল্যাম্পপোস্ট এর নিভু আলোয় তোমার মুখের বুলি কানে আসে ইচ্ছে গুলো পূর্ণ হয়ে তোমার কথা হতে চায়
জানি না আজ কি এমন হলো হৃদয় বলল বলে-ই ফেলো কত ভালবাসি তোমায়...!!
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
গোবিন্দ বীন
যখন বৃষ্টি ঝরা জল রাশি তোমার চুল গড়িয়ে গালে নামে
ইচ্ছে গুলো বৃষ্টি কণা হতে চায়
যখন দুরালাপনের বার্তালাপে তোমার ঘরে গোধূলি নামে
ইচ্ছে গুলো কানপেতে তোমার চন্দ্র হতে চায়
যখন ল্যাম্পপোস্ট এর নিভু আলোয় তোমার মুখের বুলি কানে আসে
ইচ্ছে গুলো পূর্ণ হয়ে তোমার কথা হতে চায়....ভাল লাগল,ভোট রেখে গেলাম ।পাতায় আমন্ত্রন রইল।
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“জুলাই ২০২৬” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ জুলাই, ২০২৬ থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।