কি করে শুধব মাগো তোর ঋণ জীবনের কাছে আমি পরাধীন, সময়ের সাথে হয়েছে বিলীন হৃদয়ের যত আশা। বাস্তবতা বড়ই কঠিন আমি অসহায় সম্বলহীন জীবন প্রদীপ হয়ে গেছে ক্ষীণ আরো ক্ষীণ ভালোবাসা। এমনি করে কেটে যায় দিন ধুলায় লুটায় স্বপ্ন রঙ্গিন ছিন্ন বসন বদন মলিন চোখ ভরা কুয়াশা। তবুও মা তুই হৃদয়ে আসীন শুধুই তোকে রাখতে স্বাধীন তোর পাহাড়ায় নিদ্রাবিহীন কাটাব অমানিশা।
আপনার ভালো লাগা ও মন্দ লাগা জানিয়ে লেখককে অনুপ্রানিত করুন
এই লেখাটি গল্পকবিতা কর্তৃপক্ষের আংশিক অথবা কোন সম্পাদনা ছাড়াই প্রকাশিত এবং গল্পকবিতা কর্তৃপক্ষ এই লেখার বিষয়বস্তু, মন্তব্য অথবা পরিণতির ব্যাপারে দায়ী থাকবে না। লেখকই সব দায়ভার বহন করতে বাধ্য থাকবে।
বিজ্ঞপ্তি
“ ” সংখ্যার জন্য গল্প/কবিতা প্রদানের সময় শেষ। আপনাদের পাঠানো গল্প/কবিতা গুলো রিভিউ হচ্ছে। ১ , থেকে গল্প/কবিতা গুলো ভোটের জন্য উন্মুক্ত করা হবে এবং আগামি সংখ্যার বিষয় জানিয়ে দেয়া হবে।